ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১৮:২১:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

থার্টি ফার্স্ট নাইটে ঘুরতে বেরিয়ে বাইক থেকে পড়ে কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৮ পিএম, ১ জানুয়ারি ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মোছা. নুরে তারান্নুম মিলা (১৮) নামের এক কিশোরী নিহত হয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মিলা পুরান ঢাকার লালবাগের শেখ সাহেববাজার এলাকায় থাকতেন। তিনি হাবিবুর রহমানের মেয়ে।

মিলাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা মো. ইয়াসিন বলেন, নতুন বছর উপলক্ষে আমি ও মিলা মোটরসাইকেলে বেড়ানোর জন্য বের হই। ঘোরা শেষে ফেরার পথে ঢাকা-মাওয়া মহাসড়কে চলন্ত মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যায় মিলা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি অবগত করা হয়েছে সংশ্লিষ্ট থানাকে।