থিমেটিক অ্যাম্বাসেডর হওয়ায় সায়মাকে আ.লীগের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৭ পিএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলো নিয়ে গঠিত ‘ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) ‘থিমেটিক অ্যাম্বাসেডর’ মনোনীত হওয়ায় বিশ্বব্যাপী বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক-ডিজঅর্ডার) শিশুদের মেধা-মনন ও মানসিক বিকাশে আত্মনিবেদিত প্রাণ সায়মা ওয়াজেদ হোসেনকে অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ।
মঙ্গরবার (২৮ জুলাই) দলের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিবৃতিতে তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় অন্তঃপ্রাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুযোগ্য কন্যা, অটিজম ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মেধা-মনন-প্রতিভা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিশ্বের দেশে দেশে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিপূর্ণ বিকাশের সকল প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি এক আলোকবর্তিকা। তাকে সিভিএফ-এর ‘থিমেটিক অ্যাম্বাসেডর’ মনোনীত করার সময়োপযোগী সিদ্ধান্তকে আওয়ামী লীগ আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগ বিশ্বাস করে, বিশ্বখ্যাত অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেনের মেধা-মনন-প্রজ্ঞা এবং দূরদর্শী নেতৃত্ব ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নকে আরও গতিশীল করবে। তার দক্ষতা ও অভিজ্ঞতা সিভিএফ সদস্যভুক্ত দেশসমূহের জনগণের মধ্যে জলবায়ূ পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ব্যাপক সচেতনাবোধ ও মতৈক্য সৃষ্টিতে সহায়ক হবে। জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ দেশসমূহের মধ্যে বৈশ্বিক উষ্ণায়ন রোধ ও অভিযোজন কার্যক্রম জোরদার করার মধ্য দিয়ে তিনি আমাদের এই প্রিয় ধরিত্রীর সুনির্মল প্রবাহ এবং প্রাণ-প্রকৃতির প্রফুল্ল-চিত্তের উন্মুক্ত দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।
ওবায়দুল কাদের বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের উপদেষ্টা ও অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারম্যান সায়মা ওয়াজেদ হোসেন বাংলাদেশ ও বাঙালি জাতির অহংকার, নারী জাগরণের পথিকৃৎ। সিভিএফ-এর ‘থিমেটিক অ্যাম্বাসেডর’ মনোনীত হওয়ায় মানবকল্যাণে আত্মনিবেদিত এই তরুণ মেধাবী নেতৃত্বকে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। তার উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করছি।
-জেডসি
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র


