ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৪:১২:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়লেন ৪ ক্রিকেটার

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৫ পিএম, ১১ মার্চ ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

সাকিব আল হাসানকে রেখেই অবশেষে শুরু হলো বাংলাদেশ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর। তিন ভাগে ভাগ হয়ে দক্ষিণ আফ্রিকায় যাবে বাংলাদেশ দল।


প্রথম বহরটি আজ বাংলাদেশ সময় পৌনে ১১টার ফ্লাইটে দেশ ছাড়ল। যেখানে রয়েছেন আটজন সদস্য। তাদের মধ্যে চারজন জাতীয় দলের তারকা।

বিসিবি সূত্র জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে প্রথম বহরে বিমানে চড়লেন -  নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি রাব্বি ও এবাদত হোসেন। এই চার ক্রিকেটারের সঙ্গে রয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন, টিম ম্যানেজার নাফিস ইকবাল, ফিজিও বায়েজিদ ইসলাম ও টিম অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু।

জানা গেছে, আজ রাত ১১টার ফ্লাইটে দ্বিতীয় বহর উড়োজাহাজে উঠবেন। শেষ বহর তথা টেস্ট দলের স্পেশালিস্টরা যাবেন শনিবার সকাল পৌনে ১১টার ফ্লাইটে।

প্রসঙ্গত, আগামী ১৮ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ওয়ানডে। ৩১ মার্চ শুরু হবে প্রথম টেস্ট।