ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ০:৫৩:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

দক্ষিণ কোরিয়ায় করোনায় সাতজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৬ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী করোনাভাইরাস দক্ষিণ কোরিয়ায় সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া রবিবার দেশটির আরো ১৬১ জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৭৬৩তে গিয়ে দাঁড়ালো। চীনের পর দক্ষিণ কোরিয়াই হচ্ছে প্রথম দেশ যেখানে সবচেয়ে বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

কোরিয়ার সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশেন (কেসিডিসি) কর্তৃপক্ষের বরাত দিয়ে এই খবর জিানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস।

কেসিডিসি জানায়, রবিবার দেশটিতে করোনাভাইরাসে ৬২ বছর বয়সী আরও একজন মারা গেছেন। ফলে দেশটিতে এই ভাইরাসে মোট সাতজন প্রাণ হারালেন। বিবার দক্ষিণ কোরিয়ার দেগু শহরের নিকটবর্তী চেওংদো কাউন্টির এক হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি মারা যায়।

এদিকে গত তিন দিন ধরে দেশটির বিপুল পরিমাণ মানুষ করোনায় আক্রান্ত হওয়ার পর সেখানে রোববার সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি করেছে দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া দেগু ও গুয়াংজু শহরে গির্জার সকল সার্ভিস ও প্রার্থনা সভা স্থগিত করা হয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি দক্ষিণ কোরিয়ায় প্রথম করোনাভাইরাসে আক্রান্তের সন্ধান পাওয়া যায়। গত ৬ দিনের মধ্যে সেই সংখ্যা ৭০০ ছাড়িয়ে যাওয়ায় প্রশাসনিক স্তরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রবিবার এই নিয়ে সরকারের শীর্ষ কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন সে দেশের প্রেসিডেন্ট মুন জে-ইন। পরে সাংবাদিকদের তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণের ঘটনা খারাপ দিকে মোড় নিচ্ছে। সরকারি স্তরে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।

-জেডসি