দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৪ এএম, ২ জুন ২০২৬ মঙ্গলবার
প্রতীকী ছবি।
জুন মাস আসতেই শুরু হয়ে গেছে ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার সেই মাস-বিশ্বকাপের মাস। আগামী ১১ জুন থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর, যাকে বলা হয় ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটির স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
এই আসরে আবারও একসঙ্গে দেখা যাবে প্রজন্মের তিন মহাতারকা, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারকে। মেসি ও রোনালদোর জন্য এটি ষষ্ঠ বিশ্বকাপ, আর নেইমারের চতুর্থ। তাদের সঙ্গে নজরে থাকছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, যিনি তৃতীয় বিশ্বকাপে মাঠে নামতে যাচ্ছেন। আগের আসরে গোল্ডেন বুট জিতে আলোচনায় ছিলেন তিনি।
তরুণ প্রজন্মের মধ্যেও থাকবে আলাদা উত্তেজনা। ভিনিসিয়াস জুনিয়র, লামিন ইয়ামাল, জুড বেলিংহ্যাম এবং আর্লিং হালান্ডের মতো ফুটবলারদের ঘিরে প্রত্যাশা থাকবে তুঙ্গে।
বিশ্বকাপে বরাবরই কোনো না কোনো দল চমক দেখায়। গত আসরে মরক্কোর সেমিফাইনালে ওঠা যেমন বড় বিস্ময় ছিল, এবারও সেই ধারা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাপান, নরওয়ে ও কানাডার মতো দলগুলোকে ডার্ক হর্স হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে অভিষেকের অপেক্ষায় রয়েছে জর্ডান, উজবেকিস্তান, কেপ ভার্দে ও কুরাসাও।
চার বছরের অপেক্ষা শেষে আবারও ফিরে এসেছে এই বৈশ্বিক ফুটবল উৎসব। আগামী কয়েক সপ্তাহে নানা দেশের পতাকা, রং আর আবেগে ভরে উঠবে পুরো বিশ্ব। কারও হাতে উঠবে শিরোপা, কেউ ভাঙবে, কেউ গড়বে ইতিহাস আর সেই প্রতিটি মুহূর্তের সাক্ষী থাকবে কোটি কোটি দর্শক।
তবে এবারের বিশ্বকাপ আগের চেয়ে আরও বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে। ৪৮টি দলের অংশগ্রহণে টুর্নামেন্ট পেয়েছে নতুন কাঠামো। তিন দেশের যৌথ আয়োজনে ১৬টি ভেন্যু জুড়ে ৩৯ দিনের এই আয়োজন ফুটবলের সবচেয়ে বর্ণাঢ্য উৎসবে পরিণত হতে যাচ্ছে। স্বপ্ন, প্রতিদ্বন্দ্বিতা আর অনিশ্চয়তার এই মহাযাত্রায় আবারও এক হবে পুরো পৃথিবী ফুটবলের টানে।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য











