দর্শকদের মনে বেঁচে থাকতে চাই: সাফা কবির
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০০ পিএম, ২ জুলাই ২০২৫ বুধবার
নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির।
নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। সাবলীল বাচনভঙ্গি এবং স্বভাবসুলভ ভঙ্গিতে অভিনয় দক্ষতার কারণে বহু আগেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এছাড়া কাজ নিয়ে পার করছেন খুব ব্যস্ত সময়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ছোটবেলার স্মৃতি, কাজের ব্যস্ততা নিয়ে কথা বলেছেন।
ছোট বেলার স্মৃতিচারণ করে সাফা বলেন, ‘আমার ছোটবেলাটা বরিশালে অনেক ভেকেশনে যাওয়া হয়েছে, বেশ লম্বা সময় আমি ওখানে ছিলাম। যেটা হয় ছোটবেলায় সবারই নানু বাড়ি থাকে। এখন যেহেতু তারা নেই এজন্য এখন আর যাওয়া হয় না। বরিশাল সব সময় আমার কাছে আবেগের একটা জায়গা।’
সাফার ভাষ্যে, ‘বরিশালে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো। একটা জায়গা আমার খুবই পছন্দ সেটা হচ্ছে পেয়ারা বাগান। আমার মনে হয় এটা অনেক সুন্দর অভিজ্ঞতা যে নৌকায় করে পেয়ারা বিক্রি করা হয় এবং নৌকায় করে যাওয়ার সময় সব পেয়ারা বাগানগুলো দেখা যায়। এছাড়াও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তবে পেয়ারা বাগান আমার সবচেয়ে বেশি পছন্দের জায়গা।’
কাজ নিয়ে সাফা বলেন, ‘যেখান থেকে আমার যাত্রাটা শুরু ওটা আমার কাছে ম্যাজিকাল একটা প্রডাকশন ছিল। এরপর আমি কখনো ভাবিনি আমি অভিনয় করবো বা আমি একজন অভিনেত্রী হতে চাই।’
দর্শকদের কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী জানান,‘আমার কাজের জন্য যেভাবে মানুষজন ভালোবাসা দেয়, সম্মান দেয়। এটার পরে আমার মনে হয় আরও ভালো কিছু করতে হবে আরও ভালো কাজ করতে হবে। আমি দর্শকদের মনে সব সময় বেঁচে থাকতে চাই।’
সবশেষে তিনি বলেন, ‘নিজেকে ৫ বছর পর এখন যেখানে আছি এর থেকে বড় জায়গায় দেখতে চাই। দেখতে চাই যে আমার ঝুলিতে অনেক ভালো ভালো কাজ আছে। যেসব কাজ দর্শকদের মাঝে আছে এবং দর্শকরা সে কাজ নিয়ে কথা বলছে। যে কাজগুলোর জন্য আমাকে মনে করছে। আমি দেশের বাইরেও কাজ করতে চাই।
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








