ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১১:৩১:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

দাঁত দিয়ে নখ কাটা! আপনার যে তিনটি ক্ষতি হতে পারে

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪০ এএম, ৯ মার্চ ২০২২ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

চলার পথে প্রায়ই দেখা যায় কেউ কেউ নিজের অজান্তে বা ইচ্ছে করে দাঁত দিয়ে নক কাটেন। অনেক সময় বিরক্তি ভাব, একঘেয়েমি, মানসিক উদ্বেগ বা খুব মনোযোগী হয়ে কাজ করতে গিয়ে অজান্তেই নখ দাঁতের কাছে চলে যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস সাময়িকভাবে তৃপ্তি দিলেও শরীরের জন্য তা একেবারেই ভালো নয়।

এদিকে বয়স নির্বিশেষে দাঁত দিয়ে নখ কাটার বদভ্যাস অনেকের মধ্যেই দেখা যায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ওনিকোফেজিয়া। এটি একটি মানসিক সমস্যা। ছোটবেলা থেকে শুরু হওয়া এই বদভ্যাস বড় হয়েও অনেকেই ছাড়তে পারেন না।
 
দাঁত দিয়ে নখ কাটার ফলে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। যেমন: 
১. হাতের নখে সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া বাসা বাঁধে। দাঁত দিয়ে নখ কাটার ফলে ব্যাকটেরিয়া মুখে চলে যায়। এর ফলে পেটের সমস্যাসহ বিভিন্ন ধরনের সংক্রমণ দেখা দিতে পারে।

২.  শিশুদের মধ্যে দাঁত দিয়ে নখ খাওয়ার অভ্যাস বেশি করে দেখা যায়। এতে দাঁতের গঠন নষ্ট হয়ে যায়। তাই ছোটবেলা থেকেই শিশুর এ অভ্যাস ছাড়ানোর দায়িত্ব বর্তায় পরিবারের উপর।

৩. দাঁত দিয়ে নখ কাটার ফলে নখের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়ে যায়। দাঁত তীক্ষ্ণতায় অনেক সময় নখের চারপাশের চামড়া কেটে গিয়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়। যা এক সময় চর্মরোগে পরিণত হতে পারে। 

সূত্র: ওয়েব এমডি