দাওয়াত খেয়ে হাসপাতালে ১৯ ছাত্রী
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৫ পিএম, ২৬ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
রাজশাহীর গোদাগাড়ীতে বিয়ে বাড়িতে দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মাদরাসার ১৯ ছাত্রী।
বুধবার বিকেলে ওই এলাকায় ভাড়া বাড়িতে অবস্থিত মাদরাসাতুল হুদা বালিকা হাফেজিয়া মাদরাসার ১৯ ছাত্রীর পেটে ব্যথা দেখা দেয়। তখন তাদের গোদাগাড়ি উপজেলা ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থ ছাত্রীরা হলেন, শারমিন (১১), লামিয়া (৯), ইসরাত (১০), লামিয়া (৭), হাসি (১২), তান্নি (৯), মীম (৮), ইশিতা (৮), তহুরা (১১), ফোরকান (১১), কুলসুম (১০), আমেনা (১১), তাসলিমা (১০), ইমা (১১), শারমিন (১২), খাতিজা (৬), সাহেহা (৭), সুমাইয়া (৫) ও নাহিদা (১১)।
গোদাগাড়ি ৩১ শয্যা হাসাপাতলের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম জানান, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা খারাপ হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ছাত্রীরা আবাসিকভাবে হিফজুল কোরআন (হাফেজিয়া) শিক্ষা গ্রহণ করে।
জানা গেছে, বুধবার স্থানীয় একজনের বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে মাদরাসার ১৯ ছাত্রীর পেটের পীড়া দেখা দিলে কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে পুলিশ অসুস্থ ছাত্রীদের উদ্ধার করে গোদাগাড়ি ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।
মাদরাসাতুল হুদা বালিকা হাফেজিয়া মাদরাসার সুপার মুজিবুর রহমান জানান, বুজরুকরাজারামপুর এলাকায় খাইরুল ইসলাম নামে একজনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান উপলক্ষ্যে তৈরি খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রীরা। বিয়ের খাবার খাওয়ার পর ছাত্রীরা আর কোনো খাবার খায়নি।
রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ ফারুক জানান, ছাত্রীরা হাসপাতালে ভর্তি রয়েছে। বুধবার দুপুরে তারা মুরগির মাংস, শাক, ডাল ও ভাত খেয়েছে। কি কারণে এমনটি হয়েছে, সেটি এখনই বলা যাচ্ছে না। আপাতত তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে ছাত্রীদের মাঝে কারও অবস্থা গুরুতর নয়।
গোদাগাড়ি মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, বুধবার বিকেলে ছাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। ঘটনাটি তদন্ত করে দেখা হবে।
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে








