‘দাদার কীর্তি’-র সময় তাপস আমার কাছে ছিল ছ’মাস
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
‘মঙ্গলদীপ’ ছবির দৃশ্যে তাপস পাল ও সন্ধ্যা রায়।
ও তো আমার ছেলে! ওর চলে যাওয়া নিয়ে বলতে হবে! আমি আর আমার স্বামী তরুণ মজুমদার প্রথম ওর অডিশন নিয়েছিলাম 'দাদার কীর্তি'-র জন্য। চন্দননগর থেকে আসতো ছেলেটা। বলেছিলাম আমার বাড়িতে থেকে যা। ওই শুরু। আমার যা কিছু সমস্যা ও হাজির। সে সময় প্রায় ছয় মাস মতো আমার বাড়িতে ছিল তাপস।
মানুষ হিসেবে তাপস কেমন? অভিনেতা হিসেবেই বা কেমন? আমি বলতে পারব না। ঘরের মা-বোনেরা আপনজনকে হারালে যে রকমটা বোধ হয়, তেমনটাই হচ্ছে। খুব স্নেহপ্রবণ একজন মানুষ। এত কম সময়ের জন্য ছেলেটা এল অথচ দেখুন বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, যাত্রা, রাজনীতি কিছুই বাদ দিল না...
আরও পড়ুন:কলকাতায় ফেরা হল না, মুম্বইয়ে জীবনাবসান তাপস পালের
যে কোনও সমস্যা হয়েছে শুধু এক বার গিয়ে বলেছি “তাপস আমার এই সমস্যা হয়েছে, বল তো কী করি?” সব সময় ছেলের মতো পাশে থেকেছে। আমায় বলতো, “কিচ্ছু ভাবতে হবে না। বেশি চিন্তা হলে আমার কাছে এসে থাকো। মন খারাপ সারিয়ে বাড়ি যেও।”
এই সেদিনও ফোনে কথা হচ্ছিল। বললাম, "আমার শরীর খুব খারাপ" তাতে বলল, “এত চিন্তা কর কেন?তবে পরিশ্রম কমাও এ বার” এই বয়সেও রাজনীতি করতাম বলে অভিমান করত।
আরও পড়ুন: ‘অভিনয় ও রাজনৈতিক জগতে অপূরণীয় ক্ষতি’, তাপস পালের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর
রাজনীতির মঞ্চেও একসঙ্গে কাজ করেছি আমরা। একই সঙ্গে সাংসদ হয়েছি। তার পর বেশ কিছুটা সময় ঝড় বয়ে গেছে ওর উপর দিয়ে।অবশেষে সব ঝড় থেমে গেল...
আমি সন্তানহারা হলাম। যতদিন বাঁচব ওর ছবি নিয়ে বাঁচব।
সূত্র : আনন্দবাজার
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ











