ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ২০:২০:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

‘দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড’ পেলেন আনুশকা শেঠি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫৭ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ‘দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড’ পেয়েছেন ‘বাহুবালি’ অভিনেত্রী আনুশকা শেঠি।  ‘ভাগামাথি’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করে এই সম্মাননা অর্জন করেন জনপ্রিয় এই অভিনেত্রী।

যারা ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদান রাখেন; তারাই কেবল এই পুরস্কার পেয়ে থাকেন। এর আগে এই পুরস্কার পেয়েছেন অমিতাভ বচ্চন। এবার বিগ বির সাথে এই সম্মানজনক পুরস্কার পেলেন আনুশকা শেঠি।  

অন্যদিকে, দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা মহেশ বাবু ‘ভারত আনে নেনু’ সিনেমার সুবাদে তিনিও এই সম্মাননা পেয়েছেন। সম্প্রতি, দক্ষিণী সিনেমার জন্য দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সেখানেই সেরা অভিনেতার পুরস্কারে ভূষিত হয়েছেন মহেশ বাবু।

অবশ্য সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে নিজের হাতে পুরস্কারটি গ্রহণ করতে পারেননি এই নায়ক। তার পক্ষে তার স্ত্রী পুরস্কারটি গ্রহণ করেন।

উল্লেখ্য, এবারই প্রথম দক্ষিণী চলচ্চিত্রের জন্য আলাদাভাবে দাদাসাহেব ফলকে পুরস্কার দেয়া হয়। হায়দারাবাদের এক কনভেনশন সেন্টারে পুরস্কারটির জমকালো আসর অনুষ্ঠিত হয়।

-জেডসি