দাবায় প্রথম জবি শিক্ষার্থী ইসাবা মাসনুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৪ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
মুজিববর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীকে উৎসর্গ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ১২৫টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অংশগ্রহণে আয়োজিত হয়েছে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ৩য় আসর। আসরের ১২ টি ডিসিপ্লিনের মধ্যে অন্যতম প্রতিযোগিতা দাবার ফাইনালে নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসাবা মাসনুন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে আয়োজিত ১২টি ডিসিপ্লিনের মধ্যে অন্যতম প্রতিযোগিতা দাবার ফাইনাল ও পদক প্রদান অনুষ্ঠিত হয়। ৩৩টি বিশ্ববিদ্যালয় থেকে ৯৬ জন তুখোড় দাবাড়ু অংশ নেয় এই প্রতিযোগিতায়। দাবা প্রতিযোগিতায় নারী ও পুরুষ উভয় বিভাগে ৩ জন করে মোট ৬ জন বিজয়ীকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদান করা হয়।
দাবার ফাইনালে নারী বিভাগে ২য় স্থান অধিকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী টপ্পা সরকার এবং ৩য় স্থান অধিকার করেছে ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া মৌরি ।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি, বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের সাংগঠনিক কমিটির সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, গেস্ট অব অনার ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক তানভীর হাসান, পৃষ্ঠপোষক পোলার আইসক্রীমের প্রতিনিধি প্রমুখ ।
অনুষ্ঠানের সভাপতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন বলেন, উন্নয়নের যে মাইল ফলকে আমরা আছি, সেখানে শুধু অর্থনৈতিক উন্নয়নই নয়, সকল ক্ষেত্রে আমরা উন্নয়ন চাই এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা আমাদের এই আয়োজনে আরও বেশি সম্পৃক্ত করতে চাই।
ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক তানভীর হাসান বলেন, এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদের অনেক ব্যয়বহুল বিদ্যালয়গুলোতেও কোন খেলাধুলার সুযোগ-সুবিধা নেই।
উল্লেখ্য, ২০২০ সালে মুজিববর্ষকে ধারণ করে বঙ্গবন্ধুর অমর বাণী “সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই” প্রতিপাদ্যকে সামনে রেখে মোট ১০৪টি বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৫০০ ক্রীড়াপ্রেমী শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ২য় আসরের যাত্রা।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











