ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৫:৪২:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

দিনাজপুরে ট্রাকচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৬:০৮ পিএম, ২ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

দিনাজপুরে ভারতীয় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। 


আজ বুধবার জেলার হাকিমপুর উপজেলার হিলি চেকপোষ্ট রোডে শুল্ক গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাক এবং চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।


হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ বুধবার ভারতীয় একটি  পণ্যবাহী ট্রাক পণ্য খালাস (আনলোড) করে হিলি সীমান্ত চেকপোষ্টের গেট দিয়ে ভারতে ফিরছিল। এ সময় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়। তাৎক্ষণিক ওই নারীর বিস্তারিত পরিচয় জানা যায়নি।