দিনাজপুরে অজ্ঞাত রোগে ১১ শিশুর মৃত্যু
আপডেট: ০৯:৫০ এএম, ২৮ জুন ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, দিনাজপুর : অজ্ঞাত রোগে আক্রান্ত ১২ শিশুর মধ্যে ১১ জনের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা দিনাজপুরে। নিহতদের পরিবারের দাবি, বাড়ির পাশের বাগানের লিচু খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে শিশুরা। বিশেষজ্ঞদের ধারণা, অনিয়ন্ত্রিত কীটনাশক মিশ্রিত লিচু খেয়ে তাদের মৃত্যু হয়।
তবে, ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে কমিটি। আর, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী।
পহেলা জুন রাতে অসুস্থ হয়ে পড়ে দিনাজপুরের কাহারোল উপজেলার পূর্ব সাদিপুর গ্রামের খাইরুল ইসলামের তিন বছরের শিশু কন্যা নিশি আক্তার। পরদিন, তাকে ভর্তি করা হয় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
এরপর ১৮ জুন পর্যন্ত অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে, হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয় জেলার বিভিন্ন উপজেলার আরো ১১ শিশু। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, নিশি ছাড়া বাকী সবাই মারা যায়।
তাদের পরিবারের দাবি, বাড়ির আশপাশের বাগান থেকে লিচু খাওয়ার পরই অসুস্থ হয় তারা। এদিকে, সরকারি গবেষণা প্রতিষ্ঠান IEDCR, দফায় দফায় পরিদর্শন করেও কোন কারণ জানাতে না পারায়, আতঙ্কিত মানুষজন।
স্থানীয় বাসিন্দারা জানান, লিচু খাওয়ার পর থেকেই হঠাৎই শিশুরা অসুস্থ হয়ে পড়তে থাকে।
তবে, মাত্রাতিরিক্ত কীটনাশক মিশ্রিত লিচু খেয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
দিনাজপুর মেডিকেল হাসপাতাল শিশু বিভাগের বিভাগীয় প্রধান সবিবুর রহমান বলেন, 'লিচুর কীটনাশকের সঙ্গে এর সম্পৃক্ততা থাকতে পারে বলে মনে করি।'
আইইডিসিআর পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান জানান, 'ফলের মধ্যে নিয়ম মেনে কীটনাশক ব্যবহার না করার ফলে এ ধরণের ঘটনা ঘটছে।'
এদিকে, বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখছে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। আর, তদন্ত প্রতিবেদনের পর দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, 'খাদ্যদ্রব্যে কীটনাশক ব্যবহার করা অমানবিক ব্যাপার। এ ধরনের ঘটনা যারা ঘটাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।'
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০১২ সালের জুন মাসে একইভাবে আক্রান্ত হয়ে ১৪ শিশুর মৃত্যু হয়েছিল
২৮.০৬.২০১৫ - চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- আড়ংয়ে অফিসার পদে চাকরি
- রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী











