দিনাজপুরে নারী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৯ এএম, ১০ আগস্ট ২০২২ বুধবার
ছবি: সংগৃহীত
দিনাজপুরের নবাবগঞ্জে রোকেয়া বেগম ডেইজি (২৭) নামে এক নারী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে নবাবগঞ্জ উপজেলার দলার দর্গা মেমোরিয়াল হাসপাতালের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা আক্তারুজ্জামান আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রোকেয়া বেগম ডেইজি দিনাজপুরে ফুলবাড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রামের সিরাজের মেয়ে। তার স্বামী আরিফুজ্জামান আরিফও একজন চিকিৎসক। তিনি চিরিরবন্দরে কর্মরত বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা আক্তারুজ্জামান আক্তার জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার ওই হাসপাতালের দ্বিতীয় তলায় এক নারী চিকিৎসক আত্মহত্যা করেছেন এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এ সময় হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হলে বিকেলে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন চিকিৎসক রোকেয়া।
তদন্তকারী কর্মকর্তা বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে আত্মহত্যা নাকি হত্যা’।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো




