দিনের সর্বোচ্চ বৃষ্টিপাত সন্দ্বীপে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৬ এএম, ৬ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
দিনের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সন্দ্বীপে। যা সারাদেশে রেকর্ড। চট্টগ্রামের পর্যবেক্ষণাগার থেকে এদিন প্রায় ৯৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
বৃহস্পতিবার (৫ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য প্রকাশ করে। সন্ধ্যা ৬টার পূর্বাভাসে আবহাওয়াবিদ হাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফরিদপুর, চট্টগ্রাম, মাইজদীকোর্ট, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফে, শ্রীমঙ্গল, দিনাজপুর, সৈয়দপুর, খুলনা, কুমারখালী ও খেপুপাড়ায় বৃষ্টি হয়েছে। মোট ১৮ পর্যবেক্ষণাগার থেকে ৪৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৩ শতাংশ। আগামী ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
অন্যদিকে সারাদেশে গতকালের চেয়ে আজ তাপমাত্রা কিছুটা বেড়েছে। গতকালের তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস আর আজ কিছুটা বেড়ে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যৌথভাবে রেকর্ড করা হয় যশোর এবং সৈয়দপুরে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টা খুলনা, বরিশাল, ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমক/ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়বে।
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!








