দীঘির বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩০ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
অভিনেত্রী দীঘির বিরুদ্ধে পৃথক মামলা করেছেন মুক্তির অপেক্ষায় থাকা ‘তুমি আছ তুমি নেই’ ছবির প্রযোজক সিমি ইসলাম ও পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। তারা ১০ কোটি টাকার মানহানির মামলা করেন।
বুধবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতে পরিচালক ও প্রযোজক দুজনই পৃথক মামলা করেন।
১২ মার্চ মুক্তি পাচ্ছে দীঘি অভিনীত ‘তুমি আছ তুমি নেই’ ছবিটি। এই ছবি দিয়েই শিশু শিল্পী থেকে প্রথমবারে মতো নায়িকা চরিত্রে হাজির হবেন দীঘি।
কিন্তু মুক্তির আগেই ছবিটি নিয়ে সংবাদমাধ্যমে নেতিবাচক মন্তব্য করেন দীঘি। গুঞ্জন ছিল তার বিরুদ্ধে মামলা করবেন ছবির পরিচালক।
প্রযোজক সিমি ইসলাম দীঘির বিরুদ্ধে এক কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করেছেন। অন্যদিকে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু মানহানির মামলা করেছেন দীঘি, তার বাবা সুব্রত ও মামার নামে।
সম্প্রতি ‘তুমি আছ, তুমি নেই’ শিরোনামের ছবিটির ট্রেলার মু্ক্তি পাওয়ার পর দর্শকেরা ছবিটির মান নিয়ে প্রশ্ন তুলে সমালোচনা করেছেন। যে দলে যোগ দেন দীঘিও। ছবিটির ট্রেইলারের সমালোচনা করেছেন তিনি।
সংবাদমাধ্যমে দীঘি বলেছেন, ছবিটি যে এতটা মানহীন হবে তা শুটিং এবং ডাবিং করার সময়ও টেরও পাননি তিনি। এ রকম মানহীন ছবিতে অভিনয়ের জন্য দর্শকদের কাছে দীঘি ক্ষমাও চেয়েছেন। শুধু তাই নয়, প্রতিজ্ঞা করেছেন ভবিষ্যতে এমন ভুল আর করবেন না দীঘি।
পরিচালক ঝন্টু বলেন, ‘আমি ঝন্টু, আমার ছবি নিয়ে দর্শকদের আগ্রহ আছে। আমার একাধিক ছবি ব্যবসাসফল। কার ছবি নিয়ে দীঘি কথা বলছে, এটা তার ভাবা উচিত। আমার ছবি নিয়ে কোনো ষড়যন্ত্র মানব না।’
-জেডসি
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ৩ দশক পর ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’






