দীপিকা পাড়ুকোন এবার ‘দ্রৌপদী’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৯ পিএম, ২৬ অক্টোবর ২০১৯ শনিবার
মহাভারতের কাহিনি যেন বরাবর দেখানো হয়েছে পুরুষের চোখ দিয়ে। কিন্তু দ্রৌপদী যদি সে গল্প বলেন! এমনটাই করতে চান বলিউডের এসময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনয়শিল্পী দীপিকা পাড়ুকোন।
বলিউডি পর্দায় দৌপদীর মুখ দিয়েই মহাভারতের কথা শোনাবেন দীপিকা। মূল চরিত্রে তো থাকছেনই। সেই সঙ্গে প্রযোজনার দায়িত্বও নিজেই সামলাবেন। দীপিকা নিজেই জানিয়েছেন সে কথা। সঙ্গে পেয়েছেন মধু মন্টেনার সাহায্য। ফিল্মের পরিচালনায় কে থাকবেন, তা যদিও এখনও ঠিক হয়নি। এই প্রজেক্ট নিয়ে দীপিকা নিজে খুবই উৎসাহিত।
তার কথায়, ‘‘দ্রৌপদীর রোল করতে পারব, তা ভেবেই থ্রিলড। সেই সঙ্গে সম্মানিতও বোধ করছি।’’
তিনি বলেন, ‘‘একটা নতুন দৃষ্টিভঙ্গি থেকে এই গল্প বলা হবে, সেটাই বেশ ইন্টারেস্টিং, সেই সঙ্গে তাৎপর্যপূর্ণ তো বটেই।’’
দীপিকার মতো মহাভারতের ফিল্মি অবতার নিয়ে কম উৎসাহ নেই মধু মন্টেনার। দীপিকাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি।
বলেছেন, ‘‘দীপিকা শুধুমাত্র দেশের সবচেয়ে বড় স্টারই নন। যে কোনও ন্যারেটিভকে অন্য লেভেলে নিয়ে যেতে পারেন।’’ মধু তো আরও বলেছেন, দীপিকা না থাকলে নাকি এ ফিল্মটা তৈরিই হত না।
প্রযোজক হিসাবে এটা দীপিকার দ্বিতীয় প্রজেক্ট। ইতিমধ্যেই মেঘনা গুলজারের ফিল্ম ‘ছপক’-এ প্রযোজকের চেয়ারে বসেছেন। অ্যাসিড হামলার আতঙ্ক কাটিয়ে লক্ষ্মী আগরওয়ালের লড়াকু জীবনের গল্প বলতে বড় পর্দায় দীপিকাকে দেখা যাবে। এরপর ‘৮৩’-তে ক্যামিয়ো রোলে। কপিল দেবের স্ত্রী রোমিলা ভাটিয়া হিসাবে। সে সবের মাঝেই নিজের পরের প্রজেক্ট-এর কথা বললেন দীপিকা। এটাকে শুধুমাত্র প্রজেক্ট হিসাবে দেখছেন না নায়িকা। নিজের কেরিয়ারের সবচেয়ে ব়ড় রোলও বলে ফেলেছেন।
তবে দীপিকা একাই নন, ভারতে মহাভারতের গল্প নিয়ে ফিল্ম করার কথা নাকি ভেবেছিলেন মুকেশ অম্বানীও। রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশের সেই ফিল্মে নাকি আমির খানেরও থাকার কথা ছিল। তবে আপাতত সে ফিল্মের বিষয়ে কোনও কথাই শোনা যাচ্ছে না।
যাক, সে কথা! বরং এই মহাভারতের কথা বলা যাক! দীপিকা জানিয়েছেন, বেশ কয়েকটি পর্বে শোনাবেন মহাভারতের গল্প।
কত দিন অপেক্ষা করতে হবে দ্রৌপদীর জন্য? দীপিকা জানিয়েছে, সব ঠিকঠাক থাকলে এই ফিল্মের প্রথম পর্ব দেখা যেতে পারে আগামি বছর দেওয়ালিতে।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও





