দীপিকা-সারা-শ্রদ্ধার বিরুদ্ধে মাদকের প্রমাণ মেলেনি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, শ্রদ্ধা কাপুর ও রাকুল প্রীত সিংয়ের বিরুদ্ধে এখনো মাদক সম্পর্কিত কোনো প্রমাণ মেলেনি। এনসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মুম্বাই মিরর।
সম্প্রতি মাদক কাণ্ডে এই চার অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এই সময় মাদক সেবনের বিষয়টি অস্বীকার করেন তারা। এনসিবির এই কর্মকর্তা জানিয়েছেন, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে মাদক সরবরাহ বা এ বিষয়ে জোরালো কোনো প্রমাণ পাওয়া গেলে আবারো তলব করা হবে।
এই কর্মকর্তা বলেন, ‘এখন পর্যন্ত আমরা টেকনিক্যাল প্রমাণের ওপর নির্ভর করে তদন্ত করছি। কোনো কিছু বাজেয়াপ্ত করা হয়নি। মাদক ব্যবসায়ীয়দের সঙ্গে তাদের জড়িত থাকার বিষয়টিও এখন পর্যন্ত জানা যায়নি। তাদের জবানবন্দি আদালতে পেশ করা হবে।’
এদিকে শোনা যাচ্ছে, বলিউডের আরো কয়েকজন বড় তারকার বিরুদ্ধে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পেয়েছে এনসিবি। খুব শিগগির এ বিষয়ে তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই অভিনেতার মাদক সেবনের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর এ বিষয়ে তদন্ত শুরু করে এনসিবি। মাদক কাণ্ডে জড়িত থাকায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী সময়ে তাকে জেল হেফাজতে রাখা হয়। বর্তমানে মুম্বাই বাইকুল্লা কারাগারে আছেন এই অভিনেত্রী।
-জেডসি
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে