দুই সন্তানকে নিয়ে স্বামীর খোঁজে রেশমা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৬ পিএম, ৬ জুন ২০২২ সোমবার
ফাইল ছবি
অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ডিএনএ নমুনা সংগ্রহ করছেন সিআইডির সদস্যরা। সেখানে তিন মাসের বাচ্চা নিয়ে স্বামীর খোঁজে হাজির হন রেশমা বেগম।
বিএম ডিপোতে বিস্ফোরণের পর থেকে আর খোঁজ মিলছে না তার স্বামী মো. শাহজাহানের। শুধু রেশমা বেগমই নন। ডিএনএ নমুনা দিতে এসেছেন আরও অনেকে। সেই ভিড়ে ছিলেন ইস্ফাহান সুলতানাও। স্বামীর খোঁজে তিনিও এসেছেন সাত মাসের শিশুকন্যাকে নিয়ে।
সোমবার (৬ জুন) সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ডিএনএ নমুনা দিতে ভিড় করছেন নিখোঁজ স্বজনের পরিবার। দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ১২ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছেন সিআইডির সদস্যরা।
তিন মাসের শিশুকে নিয়ে আসা রেশমা বেগমের সঙ্গে শ্বশুর বাড়ির কেউ না এলেও এসেছেন বাবা মোহাম্মদ লিটন। তিনি পেশায় সিএনজিচালক। আট বছর আগে মেয়েকে বিয়ে দেন কাভার্ড ভ্যানচালক মো. শাহজাহানের সঙ্গে। শাহজাহানের ঘরে দুই ছেলে। তার মধ্যে একজনের বয়স মাত্রই ৩ মাস। আরেকজন ৬ বছর। শাহজাহানের পরিবার থেকে কেউ খোঁজ নিতে না এলেও জামাইয়ের খোঁজে এসেছেন শ্বশুর মোহাম্মদ লিটন।
লিটন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি জামাইকে ফোন দেই। সে প্রথমে নিরাপদ দূরত্বে গাড়ি রেখে আসে। পরে আবার ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে গিয়ে বন্ধুর খোঁজ করে আর আগুনের ছবি তুলতে থাকে। আমি তাকে অনেক অনুরোধ করেছি বের হয়ে যাওয়ার জন্য। কিন্তু সে বের হয়নি। একটু পরেই বিকট শব্দ হয়। এরপর থেকে তার কোনো খোঁজ নেই।
লিটন আরও বলেন, এখন মেয়ে আর দুই নাতিকে নিয়ে কীভাবে থাকব, কই যাব ভেবে মাথায় আকাশ ভেঙে পড়ছে।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো




