ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ২০:৩৪:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

দুর্গাপূজা নিয়ে জয়ার পরিকল্পনা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ৬ অক্টোবর ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। চলতি বছর ‘দেবী’ সিনেমার মাধ্যমে প্রযোজকের খাতায়ও নাম লিখিয়েছেন জয়া। সেখানেও পেয়েছেন সফলতা। সিনেমার শুটিংয়ের জন্য এই বাংলাদেশে আছেন তো এই কলকতায়, এভাবেই সময় কাটে তার।

৩ অক্টোবর রাজধানীর একটি পাঁচতারা হোটেলে নতুন এক পণ্যের ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন তিনি। তবে পূজা উপলক্ষে ওপার বাংলার ভক্তদের সঙ্গে পূজার আনন্দ ভাগ করে নিতে ভুলবেন না জয়া। তাই পূজার সময় কোনো শুটিং রাখেননি।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে পূজার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

জয়া আহসান বলেন, ‘আমার কাছে ঈদ মানে বাংলাদেশ। দুর্গাপূজা মানে কলকাতা। আগেও পূজার সময় কলকাতায় থেকেছি। এ বছর পূজার সময়টায় শুটিং নেই। তাই দুর্গাপূজা নিয়ে অনেক পরিকল্পনা করেছি।’

-জেডসি