দুর্গা পুজো মানে কিছু স্মৃতি: রাইমা সেন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৮ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার
দুর্গা পুজো মানে আমার কাছে কিছু স্মৃতি আর অনেকটা পরিবার। পুজো মানেই আরও আরও ব্যস্ততা। প্যান্ডেল উদ্বোধন। চার দিক আলো ঝলমল। সকলের মন ভাল। সে যে যেখানেই থাকুক!
পুজোতে আমি প্রচুর মাছ খাই। আমি কিন্তু মেছো বাঙালি। পাবদা, মাগুর এই সব মাছ আমার ভীষণ প্রিয়। খাওয়ার প্রসঙ্গ এলেই বুম্বাদার একটা কথা মনে পড়ে আমার।
এক বার বুম্বাদা বলেছিলেন, ‘রাইমা বোধহয় একমাত্র অভিনেত্রী যে ডায়েট না করেও নিজেকে মেনটেন করতে পারে।’ আমি পুজোতে সব খাই, শুধু মিষ্টি ছাড়া।
দুর্গা পুজো মানে আমার কাছে কিছু স্মৃতি আর অনেকটা পরিবার। এই স্মৃতির ছায়া আজও আমার সঙ্গে। আম্মার সঙ্গে সময় কাটানো। একসঙ্গে লাঞ্চ করা। নানা রকম বাঙালি রান্না খাওয়া একসঙ্গে। গল্প করা। আর গভীর রাতে সকলের চোখ এড়িয়ে আম্মাকে নিয়ে প্যান্ডেল হপিং। আম্মা খুব ঠাকুর দেখতে ভালবাসত। তাই ওর সঙ্গে এক রকম লুকিয়েই আমরা প্যান্ডেলে পৌঁছে যেতাম। কেউ চিনতেও পারত না, লোকজন কমে আসত, খুব মজা হত। পুজো উপলক্ষে আম্মা অনেক উপহার দিত আমাদের দুই বোনকে।
এই উপহারের ব্যাপারটা আজও আছে। মা আমায় শপিংয়ে নিয়ে যায় প্যাম্পার করে। প্রচুর কেনাকাটা হয়। বেশ লাগে। একটা সাজ সাজ রব।
আমি যতই ওয়েস্টার্ন আউটফিট পরি না কেন পুজোয় আমি কনসার্ভেটিভ মোডে চলে যাই। লাইট ওয়েট কালারফুল শাড়ি। শাড়িতে রং চাই-ই চাই। হাজার হোক দুর্গা পুজো, যা বছরে এক বারই আসে। শাড়ির সঙ্গে বেশ মানানসই অনেক গয়না। তবেই না একটা জমাটি লুক হবে!
ও আর একটা বিষয় তো বলতেই ভুলে যাচ্ছিলাম! মানুষ ভাবে নায়িকারা পুজোতে প্রেম করবেই। আচ্ছা এটা আর কত দিন শুনতে হবে আমায়? পুজো মানেই বলছিলাম স্মৃতিরা এসে দাঁড়ায়। সে রকম একটা অভিজ্ঞতা মনে এল।
এই প্রশ্নটা আমাকে কে কে মেননও জিজ্ঞেস করেছে! ‘হনিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’-এর সময় থেকে জানতে চাইছে, আমি কবে বিয়ে করছি! শেষ বার দেখা হওয়ায় বলল, ‘দশ বছর হয়ে গেল, এখনও বিয়ে করলে না!’
আমি এখনও অপেক্ষা করছি, প্রিন্স চার্মিংয়ের জন্য!
তাই সাফ সাফ জানিয়ে দিচ্ছি কিন্তু, এ বার পুজোতেও কোনও প্রেম নয়। আরে একটু নিজেকে ভালবাসতে দিন...।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







