ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৪:১০:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৪ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের রংসিংপুর গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী এক কিশোরীকে (১২) ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।  

রবিবার রাতে ঢাকার ভাটারা থানার ৫নং রোড এলাকার জে ব্লক থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম- সাজল মিয়া (২৭)। তিনি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউপির পূর্ব পাইকপাড়া গ্রামের মৃত সাহেব আলী ফকিরের ছেলে।

কলমাকান্দা থানার ওসি  মো. মাজহারুল করিম জানান, গ্রেফতার সাজল মিয়াকে সোমবার সকালে আদালতের মাধ্যমে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি দুপুরে বাড়িতে একা ঘরে পেয়ে দৃষ্টি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ২৪ জানুয়ারি কিশোরীর পরিবারের পক্ষ থেকে মো. সাজল মিয়াকে আসামি করে কলমাকান্দা থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনার পর থেকে অভিযুক্ত সাজল পলাতক ছিলেন।

-জেডসি