দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫১ এএম, ১৩ এপ্রিল ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়ে সবাইকে সাবধানে, স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছেন। তার অবস্থা স্থিতিশীল। তিনি যথেষ্ট ভালো আছেন। তিনি শুধু নিজের নয়, করোনা আক্রান্ত ব্যক্তিগত স্টাফদেরও খোঁজখবর রাখছেন।
সোমবার গুলশানের ‘ফিরোজায়’ বিএনপি চেয়ারপারসনকে দেখে আসার পর খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান মেডিসিন ও বক্ষ ব্যাধি বিশেষজ্ঞ এফ এম সিদ্দিকী সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, আমরা এখন পর্যন্ত বলব যে, ওনার (খালেদা জিয়া) অবস্থা খুবই স্থিতিশীল। সোমবার পর্যন্ত উনি যথেষ্ট ভালো আছেন। উনি স্পিরিটেড আছেন। আমরা আশা করছি যে, যদি এভাবে আরও এক সপ্তাহ পার হওয়া যায় তাহলে ইনশা আল্লাহ আমরা বিপদ থেকে মুক্ত হয়ে যাব।
এক প্রশ্নের জবাবে সিদ্দিকী বলেন, আমাদের সাথে বাংলাদেশ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। সবচেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ যে, যুক্তরাজ্যে যে ওনার ছেলে ও ছেলের ওয়াইফ আছেন ডা. জোবাইদা রহমান, সে ঢাকা মেডিকেল কলেজে আমার স্টুডেন্ট ছিল, উনিও সব সময় মোটিভেট করছেন। আমরা একটা টিম ওয়ার্ক হিসেবে আলোচনা করে ওনার (খালেদা জিয়া) চিকিৎসা করছি। কোথাও কোনো গ্যাপ বা কোথাও কোনো রকমের সন্দেহের কিছু অবকাশ নেই।
খালেদা জিয়ার স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন জানতে চাইলে এই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, ‘আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আছে বলে মনে হচ্ছে।
খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আপনারা জানেন যে, কোভিডে আনসারটেনিটি আছে। পৃথিবীর কেউ বলতে পারবে না যে, করোনা প্রথম সপ্তাহে কেমন থাকবে, দ্বিতীয় সপ্তাহে কি হবে। কারও পক্ষে বলা সম্ভব না। তারপরও আমাদের প্রস্তুতি আছে। আমরা যদি কখনো মনে করি, বিন্দুমাত্র আমাদের মনে হয় যে, তাকে হাসপাতালে নেয়া দরকার। আমরা সেই মুহূর্তে তাকে হাসপাতালে নিয়ে যাব- সে ধরনের প্রস্তুতি আমরা রেখেছি।
এ সময় মেডিকেল বোর্ডের সদস্য বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক আব্দুস শাকুর খান, ইউরোলজিস্ট অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ও ডা. মো. আল মামুন উপস্থিত ছিলেন। আরও ছিলেন চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তা শাইরুল কবির খান।
বিকেল ৫টায় মেডিকেল বোর্ডের সদস্যরা খালেদা জিয়ার বাসায় প্রবেশ করেন। বেরিয়ে আসেন সন্ধ্যা ৬টার পর। অধ্যাপক এফএম সিদ্দিকী বলেন, আমরা তিন চারজন ছিলাম, উনি আমাদের সামনে এসে বসেছেন। আমি ওনার ব্যক্তিগত চিকিৎসক দীর্ঘ বছর ধরে। এর আগেও ওনাকে আমি যেভাবে এসে দেখেছি, সেভাবেই দেখেছি। উনি রেডি হয়ে আসেন, বসেন। আমরা সেভাবে যাই। আমাদের সামনে সামনাসামনি কথা বলেন।
অন্যরা কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, সবাই কোভিড পজিটিভ। প্রত্যেককে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রথম দিকে দু-একজনের জ্বর ছিল। ওদের এখন জ্বর নাই, সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। চেয়ারপারসন শুধু নিজেই নন, অন্য যারা আছেন তারা নিয়মিত ওষুধ খাচ্ছেন কিনা তা তদারকি করছেন।
এফএম সিদ্দিকী বলেন, সবাইকে দোয়া করার জন্য অনুরোধ করার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন সবাইকে সাবধানে, স্বাস্থ্য বিধি মেনে চলতে বলেছেন।
খালেদা জিয়ার চিকিৎসক টিমের সঙ্গে অনলাইনেও আরও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। এ ছাড়া লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানও ইন্টারনেটে যুক্ত থেকে অংশ নেন।
ফিরোজায় খালেদা জিয়া ছাড়াও ৮ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে নিজেদের বাড়িতে পাঠানো হয়েছে। অন্যান্যদের চিকিৎসা ফিরোজাতেই হচ্ছে।
-জেডসি
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!


