দেশীয় চলচ্চিত্রকে করমুক্ত করার দাবি সুবর্ণা মুস্তাফার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
আপাতত দেশীয় চলচ্চিত্রকে বাঁচাতে করমুক্ত করার দাবি জানিয়েছেন নারী সংরক্ষিত আসনের এমপি সুবর্ণা মুস্তাফা। রবিবার রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে সুবর্ণা মুস্তাফা এ দাবি করেন।
তিনি বলেন, আমাদের চলচ্চিত্র এখন দুঃসময়ের মধ্য দিয়ে চলছে। দেশীয় চলচ্চিত্রের সুদিন ফিরে আনতে অতিসত্বর প্রতিটি জেলার সিনেমা হলগুলোকে সংস্কার করতে হবে। আরও বেশি সিনেপ্লেক্স নির্মাণ করতে হবে। তাই প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি এই দুর্দিনে চলচ্চিত্রকে আপাতত করমুক্ত করা হোক।
সুবর্ণা মুস্তাফা বলেন, বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর ক্ষেত্রে হলগুলোকে ইউটিলিটি মুক্ত করা হোক এবং প্রয়োজন মাফিক আরও কিছু প্রণোদন দেওয়া হোক। প্রয়োজনে যে সকল জায়গাতে বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে সেগুলোতে কর বাড়িয়ে দেয়া হোক।
আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, লাগামহীন বিজ্ঞাপন ও অব্যবস্থাপনার অবসান দরকার। আমাদের এতো টেলিভিশন চ্যানেল কিন্তু ডিজিটাল বিতরণের অভাবে দেশীয় চ্যানেল দর্শক হারাচ্ছে।
সুবর্ণা মুস্তাফা বলেন, আমাদের সংস্কৃতি শুধু নাচ-গানের মধ্যে সীমাবদ্ধ নয়। এই সংস্কৃতি ইতিহাস, ভাষা সাহিত্য, ঐতিহ্য, আচার আচরণকে শিক্ষা দেয়। দুঃখজনক হলেও সত্য আমাদের সেই সংস্কৃতি যতটা না বাইরে থেকে বিপন্ন হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি করা হয়েছে দেশের ভেতর থেকেই। ডাবিং করা বিদেশি সিরিয়াল যেন নির্দিষ্ট সময়ে এবং সপ্তাহের একটি নির্দিষ্ট দিনের প্রদর্শিত হয়। বাংলাদেশ টেলিভিশন হতে পারে তাদের রোল মডেল।
-জেডসি
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!







