ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ৩:৫৮:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

দেশের দ্রুততম মানবী শিরিন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১১ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

এই বছর জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় অ্যাথলেটিক্সে দ্রুততম মানবী হয়েছিলেন সুমাইয়া দেওয়ান। গ্রীষ্মকালীন অ্যাথলেটিক্সেই নিজের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করেছেন শিরিন আক্তার। রেকর্ড ১১.৯৫ সেকেন্ড টাইমিং দৌড়ে তিনি নিজের দ্রুততম মানবীর খেতাব ফিরে পেয়েছেন।

অ্যাথলেটিকস ও সাঁতারের জাতীয় প্রতিযোগিতা মানেই টাইমিং নিয়ে প্রশ্ন। গত জাতীয় প্রতিযোগিতার মতো এই প্রতিযোগিতাও হয়েছে ইলেকট্রনিক টাইমিংয়ে। দ্রুততম মানবী শিরিন তার ১০০ মিটার ইভেন্টে সেরা টাইমিং করেছেন। এই ইভেন্টে আগের সেরা টাইমিং ছিলো ১১.৯৯। সেটা ছিলো ২০১৬ সালে গৌহাটি সাফ গেমসে। এবারের সামারে তার টাইমিং তিনি করেছেন ১১.৯৫। দ্বিতীয় হওয়া সুমাইয়া দেওয়ানের টাইমিং ১২.০৯।