‘দেশের মাটি’ বন্ধে আবেগে ভাসলেন রাহুল-রুকমা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২২ পিএম, ২৩ অক্টোবর ২০২১ শনিবার
রাহুল ও রুকমা রায়
আচমকা শেষ হচ্ছে ভারতীয় বাংলা চ্যানেল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’। অনুরাগীদের মতো মনখারাপ রাজা-মাম্পিরও।
শুক্রবার খবর ছড়িয়ে পড়তেই পর্দার ‘সঙ্গিনী’ রুকমা রায়কে নিয়ে লাইভে এসেছিলেন রাহুল। সেখানেই অনুরাগীদের প্রশ্নের জবাব দিতে দিতে নিজের দুঃখও প্রকাশ করেন রাহুল। লাইভে ‘মাম্পি’ ওরফে রুকমাকে বললেন, ‘পাগলি, সেটে এসে আর তোমায় দেখতে পাব না! ভাবলেই তো মনখারাপ হয়ে যাচ্ছে!’ কথা ফুরোতে না ফুরোতেই জড়িয়েও ধরলেন তাকে। ‘রাজা’র গলায়, মুখের কথায় বিষাদের সুর। রুকমার কাঁধে মাথা রেখেই যেন আশ্রয় খুঁজেছেন তিনি।
সবটাই কি অভিনয়? এর আগে এক সাক্ষাৎকারে রাহুল-রুকমা উভয়েই জানিয়েছেন, এই রসায়ন নিছক বন্ধুত্বের প্রতিফলন। কাজ করতে করতে একে অন্যের বন্ধু হয়ে গিয়েছেন তারা। সে বন্ধুত্ব উদযাপনও করেছেন নানা ভাবে। জুটিতে পুজোর বিচারক হয়েছেন। পঞ্চমীতে দিনভর চষে ফেলেছেন দক্ষিণ কলকাতার একের পর এক মণ্ডপ। তারই ফাঁকে অনুরাগীদের পুজো উপহার দিতে যুগলে এই লাইভে। ভক্তেরা যথারীতি উল্লসিত।
৩১ অক্টোবরের পর থেকে পর্দায় আর থাকবেন না সেই ‘রাজা-মাম্পি’, দেখা যাবে না দেশের মাটি। শুক্রবার অনুরাগীদের থেকে প্রচুর চিঠি, উপহার পেয়েছেন রাহুল-রুকমা। বহু অনুরাগী স্টুডিয়োয় এসে দেখা করে গেছেন। আচমকা এই ধারাবাহিক বন্ধ হচ্ছে। তা নিয়ে হাল্কা ক্ষোভও রয়েছে তাদের। কিন্তু সবার উপরে চ্যানেল কর্তৃপক্ষ!
রাহুলের আশ্বাস, আবারও নিশ্চয়ই তাদের জুটিতে দেখা যাবে অন্য কোনও ধারাবাহিকে। তখন অন্য কোনও ঘরে, অন্য রূপটানে এখনকার মতোই ব্যস্ত থাকবেন তারা দুজন।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










