ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১০:১৮:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

দেশের মোবাইল গ্রাহক ১৫ কোটির বেশি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩২ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

কাগজে-কলমে বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি। এই ১৬ কোটি মানুষের দেশে বর্তমানে মোবাইল গ্রাহক বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৬০ লাখ। 

 

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি) তথ্যানুযায়ী গত দশ মাসে বাংলাদেশে মোবাইল গ্রাহক বেড়েছে ১ কোটি ৩ লাখ ৫০ হাজার।


বিটিআরসি'র তথ্যানুসারে চলতি বছরের অক্টোবোর মাস পর্যন্ত দেশে মোট মোবাইল গ্রাহক সংখ্যা ১৫ কোটি ৬৪ লাখ ৬৯ হাজার।

 

বাংলাদেশে বড় অপারেটর গ্রামীনফোনের গ্রাহকসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ২০ লাখ ৫ হাজার। অন্যদিকে রবির গ্রাহক সংখ্যা ৪ কোটি ৭১ লাখ ৬২ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৩৮ লাখ ৯ হাজার এবং বাংলাদেশ রাস্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের গ্রাহক সংখ্যা বর্তমানে ৩ কোটি ৪৯ লাখ ৩০ হাজার।

 

২০১৭ সালে বাংলাদেশে মোবাইল গ্রাহক ছিল ১৪ কোটি ৫১ লাখ ১৪ হাজার।