ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ২১:১৩:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল

দেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ ঈদের নামাজের জন্য প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৯ এএম, ৩০ এপ্রিল ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দিনাজপুরে এশিয়া মহাদেশের মধ্যে আয়তনে ২২ একরের সর্ববৃহৎ ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায়ের লক্ষ্যে চলছে ব্যাপক প্রস্তুতি।

গত ২ বছর করোনার কারণে ঈদের নামাজ না হলেও এ বছর ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে ব্যাপক ভাবে কাজ শুরু করা হয়েছে। চলছে মাঠ সংস্কারের কাজ, মিনারের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রঙ তুলি দিয়ে রঙ করা হচ্ছে, ওজু খানা তৈরির কাজ , বিদ্যুতের সংযোগের কাজ, আর চলছে প্রচারণার কাজ। নিরাপত্তা জোরদার করার জন্য মাঠের মাঝখানে রয়েছে কয়েকটি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে ।

ঈদের দিন সকাল ৯টায় গোর-এ শহীদ বড় ময়দানে ঈদের নামাজ আদায় করা হবে বলে আয়োজক কমিটি পক্ষ থেকে জানানো হয়েছে। ঈদের জামাত আদায় করার জন্য দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে নির্মাণ করা হচ্ছে বিশাল ঈদগাহ মিনার। ৫০ গম্বুজ বিশিষ্ট এ বিশাল মিনারে ৫ লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন।

ঈদগাহ মিনারটির প্রধান গম্বুজের (মেহেরাব) উচ্চতা ৪৭ ফুট ও লম্বায় ৫১৬ ফুট। এর মধ্যে নির্মাণ করা হবে ৩২টি আর্চ। ওই ঈদগাহ মিনারের সৌন্দর্যের জন্য প্রত্যেকটি গম্বুজে সংযোগ করা বৈদ্যুতিক বাতি। যাতে করে রাতের বেলায় আলোকিত থাকে মিনারটি।

এশিয়া মহাদেশের সর্ববৃহৎ এ ঈদগাহ মিনারটি পুরোপুরি সিরামিক দিয়ে নির্মাণ করা হয়েছে। গোর-এ শহীদ বড় ময়দানে অবস্থিত ঈদগাহ মাঠের দু’পাশে মুসল্লিদের চলাচলের জন্য তৈরি করা হয়েছে রাস্তা। ঈদগাহে প্রবেশের রয়েছে ১৫টির গেট, আগত মুসল্লিদেরকে সাথে জায়নামাজ নিয়ে আসতে হবে। মিনারের পশ্চিম পাশ্বেই রয়েছে ওজু খানার ব্যবস্থা ।

এশিয়ার সর্ববৃহৎ এই ঈদগাহ মিনার নির্মাণে ৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। তবে মোট ব্যয় হবে প্রায় ৫ কোটি টাকা। গত এক সপ্তাহ আগ থেকে অর্ধশতাধিক কর্মী ঈদগাহ মাঠ প্রস্তুতির কাজ করছে। সরকারের বিভিন্ন বিভাগ ঈদগাহ মাঠ প্রস্তুতির কাজে অংশ গ্রহণ করেছেন।

এই ঈদ জামাতে সুপ্রিম কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ সর্বস্তরের মুসল্লিবৃন্দ অংশগ্রহণ করেন।

বিশাল এই ঈদ জামাতে ইমামতি করবেন কেন্দ্রীয় ঈদগাহ জামাতের ইমাম মাও: সামসুল হক কাশেমী। ঈদের নামাজ শেষে দেশ, জাতির, বিশ্বের মুসল্লিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে। নামাজ শেষে সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার প্রমুখ।