ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৭:০৫:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

দেশে একদিনে করোনায় আক্রান্ত ২৪ জন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০১ পিএম, ২০ নভেম্বর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৪ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৬৪ শতাংশ। একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত কেউ মারা যাননি।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে শনাক্তদের মধ্যে ২২ জন ঢাকা বিভাগের, ১ জন রাজশাহী বিভাগের এবং ১ জন খুলনা বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ৩৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত একদিনে ৩ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে করোনা আক্রান্ত ১৯৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৮৪ হাজার ৭৯৭ জন।

আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ

গত ২৪ ঘণ্টায় আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়নি। এসময় হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ ভর্তি হয়নি। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে কেউ হাসপাতাল ছেড়ে যায়নি।

উল্লেখ্য, কোভিড ও নন কোভিড রোগীদের সম্পূর্ণ পৃথক চিকিৎসার ব্যবস্থা রয়েছে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে। এমনকি দুটি বিভাগের চিকিৎসক, নার্সসহ কর্মরত প্রত্যেকের আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে। করোনা চিকিৎসা ছাড়া অন্য সকল চিকিৎসা সেবা কার্যক্রম আগের মতই চলমান রয়েছে।