দেশে চীনের সিনোভ্যাক টিকার অনুমোদন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৬ পিএম, ৬ জুন ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
বাংলাদেশে চীনের তৈরি সিনোভ্যাকের কোভিড-১৯ টিকা জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। রবিবার অধিদপ্তরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে দেশে করোনার পাঁচটি টিকা ব্যবহারের অনুমোদন দেয়া হলো। এর মধ্যে চীনের দুটি টিকা রয়েছে। আগে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিনোফার্মের টিকা বিবিআইবিপি-করভি ব্যবহারের অনুমতি দেয়া হয়েছিল।
গত ৮ জানুয়ারি ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার টিকা আমদানি ও জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল সরকার।
সেরাম ইনস্টিটিউটে তৈরি টিকা কোভিশিল্ড দিয়েই ফেব্রুয়ারিতে দেশে গণ টিকাদান শুরু হয়। পরবর্তীতে সরবরাহ সঙ্কটে নতুন চালান না পাওয়ায় অন্য উৎস থেকে টিকা আনার জন্য উদ্যোগী হয় সরকার।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার সরবরাহ না থাকায় পরবর্তীতে রাশিয়ার স্পুটনিক-ভি, চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিনোফার্মের টিকা এবং ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া হয়। আজ সিনোভ্যাকের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া হলো।
সিনোভ্যাকের এ টিকা চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ব্যবহারের অনুমোদন দেয় চীন। এরপর এটি আরও ২২টি দেশে অনুমোদন পায়। গত ১ জুন চীনের তৈরি কোভিড-১৯ এর দ্বিতীয় টিকা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সিনোভ্যাক বায়োটেক কোম্পানির তৈরি কোভিড টিকা ‘করোনাভ্যাক’ জরুরি ব্যবহারের অনুমোদন দেয়।
ডব্লিউএইচও-র স্বাধীন বিশেষজ্ঞদের প্যানেল এক বিবৃতিতে ১৮ বছরের বেশি বয়সীদের জন্য সিনোভ্যাকের এই টিকার দুই ডোজ সুপারিশ করে। দুই থেকে চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে।
-জেডসি
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী











