দেশে সূর্যগ্রহণ চলছে, খালি চোখে না দেখার পরামর্শ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২১ জুন ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
বাংলাদেশে সূর্যগ্রহণ শুরু হয়েছে। খালি চোখে সূর্যগ্রহণ না দেখার পরামর্শ দেয়া হয়েছে। এতে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। পাশাপাশি টেলিস্কোপ, বাইনোকুলার বা ক্যামেরা সরাসরি সূর্যের দিকে তাক করে গ্রহণ পর্যবেক্ষণ বা ছবি তুললেও চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। তবে সোলার ফিল্টার সংযুক্ত করে এই গ্রহণ দেখা ও ছবি তোলা যাবে।
আজ রবিবার (২১ জুন) বেলা ১১টা ১৭ মিনিটে রাজশাহী বিভাগে সূর্যগ্রহণ শুরু হয়। ঢাকায় শুরু হয়েছে ১১টা ২৩ মিনিটে। সর্বোচ্চ গ্রহণ হবে দুপুর ১টা ১২ মিনিটে।
আবহাওয়া অধিদফতরের জলবায়ু শাখা জানিয়েছে, সূর্যগ্রহণ ঢাকা বিভাগে বেলা ১১টা ২৩ মিনিট ৩ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫২ মিনিট ৩ সেকেন্ডে শেষ, ময়মনসিংহে ১১টা ২৩ মিনিট ২ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫১ মিনিট ২ সেকেন্ডে শেষ, চট্টগ্রামে ১১টা ২৮ মিনিট ১২ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫৫ মিনিট ১৩ সেকেন্ডে শেষ, সিলেটে ১১টা ২৭ মিনিট ৪৭ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫৪ মিনিট ৫২ সেকেন্ডে শেষ, খুলনায় ১১টা ২০ মিনিট ১৯ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫০ মিনিট ৯ সেকেন্ডে শেষ, বরিশালে ১১টা ২৩ মিনিট ৫ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫২ মিনিট ১ সেকেন্ডে শেষ, রাজশাহীতে ১১টা ১৭ মিনিট ১৪ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৪৭ মিনিট ৫৫ সেকেন্ডে শেষ এবং রংপুরে বেলা ১১টা ১৭ মিনিট ৫৯ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৪৮ মিনিট ৩৩ সেকেন্ডে শেষ হবে।
তারা আরও জানিয়েছে, ২১ জুলাই সকাল ৯টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে কঙ্গো প্রজাতন্ত্রের ইম্পফোন্ডো শহরে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে কঙ্গোর প্রজাতন্ত্রের বোমা শহরে বেলা ১০টা ৪৮ মিনিট ৩০ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে ওইদিন ভারতের যোশীমঠ শহরে বেলা ১২টা ৪০ মিনিট ৬ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে ফিলিপাইনের সামার শহরে বেলা ২টা ৩১ মিনিট ৪২ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে ফিলিপাইনের মিন্দানাও শহরে বিকেল ৩টা ৩৪ মিনিটে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বলেছে, খালি চোখে সূর্যের দিকে তাকানো যাবে না। এতে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। পাশাপাশি টেলিস্কোপ, বাইনোকুলার বা ক্যামেরা সরাসরি সূর্যের দিকে তাক করে গ্রহণ পর্যবেক্ষণ বা ছবি তুললেও চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। তবে সোলার ফিল্টার সংযুক্ত করে এই গ্রহণ দেখা ও ছবি তোলা যাবে।
বাংলাদেশে এবারের সূর্যগ্রহণ দেখা যাবে, গত বছরের ২৬ ডিসেম্বর যেমনটা দেখা গিয়েছিল তদ্রূপ। অল্প সময়ের বিরতিতে এবার গ্রহণ হলেও এর পরেরবারের জন্য অপেক্ষা করতে হবে ২০২২ সালের ২৫ অক্টোবর পর্যন্ত।
তারা আরও বলছে, পৃথিবীর বিভিন্ন দেশে বলয় সূর্যগ্রহণ (Annular solar eclipse) ঘটবে। কঙ্গো, লাইবেরিয়া, ইথিওপিয়া, পাকিস্তান, ভারত ও চীন থেকে এই গ্রহণ দেখা যাবে। বাংলাদেশ থেকে এই বলয় সূর্যগ্রহণ দেখা যাবে না। আকাশ মেঘমুক্ত থাকলে বলয় গ্রহণটি বাংলাদেশ থেকে আংশিক সূর্যগ্রহণ (Partial solar eclipse) হিসেবে দেখা যাবে।
এ বিষয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, করোনা সংক্রমণের কারণে এবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে কোনো পর্যবেক্ষণ ক্যাম্প আয়োজন করা হবে না। তবে এ প্রতিষ্ঠানের নিজস্ব কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সীমিত পরিসরে গ্রহণ পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






