ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ৮:৫২:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

দেশে ২৪ ঘন্টায় করোনায় ১৬ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৫ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় আরও ১৬ জনের প্রাণহানি হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ২২১ জন। শনাক্ত হয়েছে আরও ৩১৬ জন। এতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩৮ হাজার ৩৭৮ জনে। এছাড়া গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৫৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে চার লাখ ৮৩ হাজার ৯৩১ জন হয়েছে।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ২০৬টি ল্যাবে ১৩ হাজার ৭৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ৩৭ লাখ ৬২ হাজার ৭৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৮৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ। আর এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৩১ শতাংশ।

এছাড়া গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ১২ জন পুরুষ আর নারী চারজন। মারা যাওয়া ১৬ জনের মধ্যে ১৫ জনই চল্লিশোর্ধ্ব। বাকি একজন ৩১ থেকে ৪০ বছরের মধ্যে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ৩১তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩৮তম অবস্থানে।

প্রসঙ্গত, দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর আসে।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়