দোকানে ঢুকে নিজেই চা তৈরি করলেন মুখ্যমন্ত্রী!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৪ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার
চায়ের দোকানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি সংগৃহিত।
শিশুদের স্কুল থেকে বেরিয়ে চায়ের দোকান দেখে হঠাৎ থমকে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সটান ঢুকে পড়লেন দোকানে। নিজেই চা তৈরি করে দিলেন উপস্থিত অন্যান্যদের হাতে।
আজ বুধবার বিকেলে ‘চায়ে পে চর্চা’র এই ছবি দেখা গেল শান্তিনিকেতনের সোনাঝুরিতে। তিনি ঘুরে দেখলেন পাশের জনজাতি গ্রামও।
আজ বোলপুরের ডাকবাংলো মাঠে সভা করে শান্তিনিকেতনের সোনাঝুরি এলাকায় বিশ্বভারতীর প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুরের শিক্ষা প্রতিষ্ঠান ‘শিশু তীর্থ’-এ যান মমতা। সেখানে ছাত্রছাত্রীদের হাতে উপহার হিসাবে বই খাতা তুলে দেন তিনি। মুখ্যমন্ত্রীর হাতেও স্কুলে চাষ করা সবজি তুলে দেয় ছাত্র-ছাত্রীরা। সেখান থেকে বেরনোর পর সোনাঝুরি এলাকায় একটি চায়ের দোকানে ঢুকে পড়েন মমতা। সেখানে নিজে চা তৈরি করেন তিনি। সেই চা বিস্কুট তুলে দেন তার সঙ্গে থাকা নেতাসহ অন্যদের হাতে।
দোকান মালিকের মেয়ে পায়েল মাড্ডি দ্বাদশ শ্রেণির ছাত্রী। পড়াশোনা শেষ করার পর কাজের জন্য সে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছে বলে জানিয়েছে পায়েল। তার দাবি, মুখ্যমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। চায়ের দোকান থেকে পাশের একটি জনজাতি গ্রামে যান মমতা। এলাকা পরিদর্শন করেন তিনি। শিশুদের হাতে তুলে দেন চকলেট।
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার