দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ৭ শতাধিক যানবাহন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৩ এএম, ৯ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে পদ্মা পারের অপেক্ষায় রয়েছে সাত শতাধিক যানবাহন।
জানা গেছে, বুধবার রাত ২টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। পরে কুয়াশার ঘনত্ব কমে এলে ভোর ৫টা থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এদিকে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে চার কিলোমিটার এলাকায় চার শতাধিক যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার ও গোয়ালন্দ মোড়ে আরও দুই কিলোমিটার এলাকায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। কুয়াশা কিছুটা কমে যাওয়ায় ধীরগতিতে গাড়ির সারিগুলোকে সামনে এগোতে দেখা গেছে।
ঈগল পরিবহনের যাত্রী সোহেল রানা বলেন, ঘাটে তো এমনিতেই যানজট থাকে। তারপর আবার কুয়াশার কারণে তিন ঘণ্টা ফেরি বন্ধ ছিল। রাত ২টায় ফেরিঘাট থেকে চার কিলোমিটার দূরে ক্যানালঘাট এলাকায় এসে আটকে ছিলাম। ভোর ৫টা থেকে ফেরি চালু হওয়ায় গাড়ি ধীরগতিতে সামনের দিকে এগুতে থাকে। এখনও ফেরিঘাট থেকে আড়াই কিলোমিটার দূরে আছি।
পূর্বাশা পরিবহনের চালক এজাজ শেখ বলেন, শীত মৌসুমে কুয়াশার কারণে রাতে ফেরি চলাচল বন্ধ থাকবে। ফলে আমাদের ভোগান্তিও বেড়ে যাবে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. জামাল হোসেন বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে কুয়াশার ঘনত্ব কমে এলে ভোর ৫টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় শত শত যানবাহন আটকা পড়ে। এই মুহূর্তে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











