দ্বিতীয় মহানন্দা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আপডেট: ০২:০৭ পিএম, ১৬ মে ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : শনিবার দুপুর ১টায় চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর উপর সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে নবনির্মিত চাঁপাইনবাবগঞ্জ মেজবাউল হক স্টেডিয়ামে পৌঁছান শেখ হাসিনা।
সার্কিট হাউসে কিছু সময় বিশ্রাম নেয়ার পর শহর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে সাহেবের ঘাট যান তিনি। সেখানে মহানন্দা নদীর ওপর সেতুটি উদ্বোধন করেন।
সেতু উদ্বেধন শেষে প্রধানমন্ত্রী সার্কিট হাউসে চলে যান। দুপুরের খাবার ও নামাজের বিরতির পর প্রধানমন্ত্রী ৮টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে নবাবগঞ্জ সরকারি কলেজ ময়দানে বিকেলে প্রধানমন্ত্রী জনসভায় ভাষণ দেন।
ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ছিটমহলবাসীদের আর কোনো কষ্ট থাকবে না। তাদের উন্নয়নের জন্য রাস্তাঘাট, স্কুল ও বিদ্যুৎসহ যা প্রয়োজন সব ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, আমরা মানুষের বিদ্যুতের ব্যবস্থা করেছি। যারা বিদ্যুৎ পায়নি তাদের জন্য সৌর বিদ্যুতের ব্যবস্থা করেছি। কৃষকের সার ও বীজের ব্যবস্থা করেছি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা ৫ হাজার ২৭৫টি তথ্যসেবা কেন্দ্র করেছি। এতে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। ডিজিটাল সেন্টার ও কমিউনিটি ক্লিনিকসহ আমরা বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি।
তিনি বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। আওয়ামী লীগ প্রযুক্তি শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছে। আমার প্রত্যেক স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম করছি। পর্যায়ক্রমে দেশের সব স্কুলে তা করা হবে।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি খায়রুজ্জামান লিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপিত মঈদ উদ্দিন মন্ডল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক আবু সাঈদ আল স্বপন ও চাঁপাইনবাবগঞ্জ-১, ২ ও ৩ আসনে এমপি যথাক্রমে গোলাম রব্বানী, গোলাম মোস্তফা, আবদুল ওদুদসহ স্থানীয় ও বিভাগীয় পর্যায়ের নেতাকর্মীরা।
১৬.০৫.২০১৫
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬











