দ্বিতীয় সন্তানের প্রত্যাশায় কিম
আপডেট: ০৪:৫৪ পিএম, ৫ জুন ২০১৫ শুক্রবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : মার্কিন টিভি ব্যক্তিত্ব ও মডেল কিম কার্দাশিয়ান ২০১৩ সালের জুনে প্রথম সন্তানের মা হন। এবার দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন তিনি। সম্প্রতি কিম নিশ্চিত করেন, তিনি ও তাঁর স্বামী র্যাপ সংগীতশিল্পী কেনি ওয়েস্ট দ্বিতীয় সন্তান প্রত্যাশা করছেন।
সম্প্রতি ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ টিভি রিয়েলিটি শোয়ে একটি ভিডিও ক্লিপ দেখানো হয়। ভিডিওতে দেখা যায়, বোন খোল কার্দাশিয়ানকে কিম বলছেন, ‘এইমাত্র আমি আমার রক্ত পরীক্ষার ফলাফল হাতে পেয়েছি। আমি অন্তঃসত্ত্বা।’ এক খবরে এমনটিই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ টিভি রিয়েলিটি শোয়ের মাধ্যমে ২০০৭ সালে তুমুল জনপ্রিয় তারকায় পরিণত হন কিম কার্দাশিয়ান। ২০১১ সালের আগস্টে ঘটা করে বিয়ে করেছিলেন কিম ও বাস্কেটবল খেলোয়াড় ক্রিস হামফ্রিস। কিন্তু মাত্র ৭২ দিনের মাথায় বিচ্ছেদ হয়ে যায় তাঁদের।
দ্বিতীয় স্বামী ক্রিস হামফ্রিসের সঙ্গে মাত্র ৭২ দিনের সংসার শেষে দীর্ঘদিনের বন্ধু কেনি ওয়েস্টকে সঙ্গী হিসেবে বেছে নেন কিম। অথচ তখনো আইনগতভাবে ক্রিসের স্ত্রী ছিলেন কিম। কাগজে-কলমে ক্রিস এবং কিমের বিচ্ছেদ চূড়ান্ত হয় ২০১৩ সালের জুনে। এর আগে ক্রিস দাবি করেছিলেন, বনিবনা না হওয়াকে কিম বিচ্ছেদের কারণ হিসেবে উল্লেখ করলেও, আদতে কখনোই সে সংসার টিকিয়ে রাখতে চায়নি। ক্রিসের দাবি, কিম তাঁর রিয়েলিটি শোয়ের অংশ হিসেবেই বিয়ে নামের এ নাটক করেছেন।
২০১২ সালের এপ্রিল থেকে চুটিয়ে প্রেম শুরু করেন কিম ও কেনি ওয়েস্ট। একই বছরের ডিসেম্বরে কিম ও কেনি জানান, প্রথম সন্তান প্রত্যাশা করছেন তাঁরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে ২০১৩ সালের ১৫ জুন কন্যাসন্তানের জন্ম দেন কিম। ২০১৪ সালের ২৪ মে ইতালির ফ্লোরেন্সে বিয়ের পর্ব সারেন তাঁরা।
০৫.০৬.২০১৫ - বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন











