দ্বিতীয় হ্যাটট্রিকে বিপিএলে মৃত্যুঞ্জয়ের ইতিহাস
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০০ এএম, ১০ জানুয়ারি ২০২৬ শনিবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে দু’বার উইকেটের হ্যাটট্রিক করলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এখন পর্যন্ত নয়জন ক্রিকেটার হ্যাটট্রিকের খাতায় নাম লেখালেও আর কেউই বিপিএলে হ্যাটট্রিকের দেখা পাননি। শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ২০তম ওভারে হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন রংপুর রাইডার্সের পেসার মৃত্যুঞ্জয়।
এর আগে বিপিএলের চলমান দ্বাদশ আসরের চতুর্থ ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন মেহেদি হাসান রানা। নোয়াখালী এক্সপ্রেসের তরুণ এই পেসার সিলেট টাইটান্সের বিপক্ষে নবম ক্রিকেটার হিসেবে বিপিএলে হ্যাটট্রিক করেন। সেই দলে যোগ দিলেন মৃত্যুঞ্জয়ও। এর আগে তিনি ২০২২ বিপিএলে অভিষেক ম্যাচেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে হ্যাটট্রিক করেছিলেন। অভিষেকে হ্যাটট্রিকের ইতিহাস গড়ার পর একমাত্র ক্রিকেটার হিসেবে বিপিএলে একই কীর্তি গড়লেন দ্বিতীয়বার।
যদিও হ্যাটট্রিক করার আগে এই ম্যাচে কোনো উইকেট পাননি রংপুরের বাঁ-হাতি এই পেসার। এর আগে ২.২ ওভারে ৪৩ রান খরচায় মৃত্যুঞ্জয় উইকেটশূন্য ছিলেন। তার আচমকা ম্যাজিকে নোয়াখালীর পুঁজি দেড়শ পেরোয়নি। তাদের হয়ে জাকের আলি সর্বোচ্চ ৩৮ রান করেছেন, যদিও ওই ইনিংস খেলেন ৩৭ বলে ৩ চার ও এক ছক্কায়। এ ছাড়া সৌম্য সরকার ২৭ বলে ৩১, হাবিবুর রহমান সোহান ১৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩০ ও মাহিদুল ইসলাম অঙ্কন ২৮ রান করেন।
এখন পর্যন্ত বিপিএলে ৯ বোলার হ্যাটট্রিকের নজির গড়েন, ওই তালিকার ৫ জন বাংলাদেশি এবং ৪ জন বিদেশি ক্রিকেটার। শুরুটা হয় বিপিএলের অভিষেক আসরে (২০১২)। এখন পর্যন্ত একাধিক হ্যাটট্রিকের দেখা মিলল তিন আসরে। ২০১৯ বিপিএলে সর্বোচ্চ তিনটি হ্যাটট্রিক এবং ২০২৪ ও চলমান ২০২৬ আসরে দুটি হ্যাটট্রিক হয়েছে। অভিষেক আসরেই ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে দুরন্ত রাজশাহীর পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি প্রথম হ্যাটট্রিক করেছিলেন। এরপর ২০১৫ আসরে সিলেট সুপারস্টারসের বিপক্ষে টুর্নামেন্টের দ্বিতীয় হ্যাটট্রিক করেন বরিশাল বুলসের আল-আমিন হোসেন।
২০১৯ আসরে তিনটি হ্যাটট্রিকে নাম লেখান– রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা ডায়নামাইটসের আলিস আল ইসলাম, খুলনা টাইটান্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওয়াহাব রিয়াজ ও চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ঢাকা ডায়নামাইটসের আন্দ্রে রাসেল। এ ছাড়া ২০২২ বিপিএলে অভিষেক ম্যাচেই মৃত্যুঞ্জয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে হ্যাটট্রিক করেন, প্রতিপক্ষ ছিল সিলেট সানরাইজার্স। ২০২৪ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দুর্দান্ত ঢাকার শরিফুল ইসলাম এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মঈন আলি একই কীর্তি গড়েন। চলমান ২০২৬ আসরে সর্বশেষ দুটি নাম– মেহেদি হাসান রানা ও মৃত্যুঞ্জয়ের।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








