‘দ্য গ্রেটেস্ট’: বিশ্ব গণমাধ্যমে মেসি ও আর্জেন্টিনা বন্দনা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০২২ সোমবার
সংগৃহীত ছবি
‘কিংবদন্তী, সর্বশ্রেষ্ঠ, অমর; লিওনেল মেসির নেতৃত্বে বিশ্বকাপে এ যাবতকালের অন্যতম নাটকীয় ফাইনালে ফ্রান্সকে পরাজিত করে আর্জেন্টিনার শিরোপা জয়ের পর বিশ্বজুড়ে গণমাধ্যমগুলো এভাবে এই জয়কে বর্ণনা করেছে।
ফ্রান্সকে টাই ব্রেকারে পরাজিত করে লা আলবিসেলেস্তেরা তৃতীয়বারের মত বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে। সর্বশেষ ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার হাত ধরে শিরোপা এসেছিল আর্জেন্টিনার ঘরে।
আর কাল ম্যারাডোনার যোগ্য উত্তরসূরী মেসির হাতে উঠলো বিশ্বসেরার ট্রফি। পুরো আর্জেন্টিনা জুড়ে এখন আনন্দ-উৎসবের ক্ষন, বিশ্বমিডিয়াও এই মুহূর্তগুলোকে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আর্জেন্টিনার নতুন প্রজন্মের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেসিকে স্যালুট জানাতে কোন গণমাধ্যমই ভুল করেনি।
মেসির বিশ্বকাপ ট্রফি হাতে তোলা সতীর্থদের সাথে ছবিটি বিশ্বের সব নিউজ পোর্টাল , সামাজিক যোগাযোহমাধ্যমসহ সব দৈনিকের প্রথম পাতায় শোভা পাচ্ছে।
আর্জেন্টিনার শীর্ষ দৈনিক ডেইলি লা ন্যাসিওনের হেডলাইন ছিল, ‘ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফাইনাল’, আরেক দৈনিক ক্লারিন একে ‘অবিস্মরণীয়’ ম্যাচ হিসেবে আখ্যায়িত করেছে।
স্পোর্টস ডেইল ওলের হোমপেজে লেখা হয়েছে, ‘আমরা বিশ্ব চ্যাম্পিয়ন’।
কালকের ফাইনালটি ছিল মেসি ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের মধ্যে একে অপরকে ছাড়িয়ে যাবার এক অঘোষিত লড়াই। আর এজন্য এই দুই দলের সমর্থক ছাড়া অন্যদেরও ম্যাচটি মোটেই হতাশ করেনি। মেসি যেখানে স্পট কিক থেকে দুই গোল করে আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সেখানে এমবাপ্পে হ্যাটট্রিকসহ টাইব্রেকারে প্রথম শটেও গোল করেছেন।
ফ্রেঞ্চ স্পোর্টস ডেইলি এল’ইকুয়েপের প্রথম পাতার হেডলাইন ছিল, ‘মাথা উঁচু রাখো।’ এর নিচে এমবাপ্পের গোল্ডেন বুট ট্রফি হাতে নিয়ে বিশ্বকাপে ট্রফির পাশ দিয়ে হেঁটে যাবার ছবিটি দেয়া হয়েছে।
লি ফিগারো এমবাপ্পের এই প্রয়াসকে ‘নায়োকোচিত’ হিসেবে ব্যাখ্যা করেছে। ডেইলি লিবারেশন তাদের প্রথম পাতায় মেসি ও এমবাপ্পের একসাথে একটি ছবি দিয়ে হেডলাইনে লিখেছে, ‘কিংবদন্তী’।
ক্লাব ক্যারিয়ারে সম্ভাব্য সবকটি শিরোপা জয় করা হলেও জাতীয় দলের জার্সি গায়ে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা কাজ করতো। বিশ^কাপের শিরোপা জয় করে সেসব সমালোচকদের জবাব দিয়ে দিয়েছেন আর্জেন্টাইন এই সুপারস্টার।
ব্রিটেনে দ্য টাইমস তাদের প্রথম পাতায় লিখেছে সর্বশ্রেষ্ঠ একটি ফাইনালে আধুনিক মাস্টারদের যুদ্ধে জয়ী হয়েছে মেসি। পত্রিকাটির ক্রীড়া পাতায় মেসিকে ‘দ্য গ্রেটেস্ট’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
দ্য মিরর তাকে ‘গ্রেটেস্ট অব অল টাইম (জিওএটি)’ বলতে দ্বিধা করেনি। দ্য সান লিখেছে, ‘বিশ্বকাপ এখন ঈশ্বরের হাতে’।
জার্মানীতে সুডাচে জেইটাংয়ের হেডলাইন ছিল, ‘মেসির জন্য এটা ঈশ্বরের পা।’
এমনকি ব্রাজিলেও সব দৈনিকে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে ফুটবলের অন্যতম বড় তারকা হিসেবে আখ্যা দেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের দ্য ওয়াশিংটন পোস্ট লিখেছে মেসি শেষ পর্যন্ত অমর একটি ফাইনালের শিরোপা জিতে নিল।
স্প্যানিশ এল পেইস দৈনিকে লেখা হয়েছে মেসি ফাইনালের ফাইনাল শিরোপা জয় করেছে।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ



