‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’ মুক্তির পর যা বললেন প্রিয়াঙ্কা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’ মুক্তি পেয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) ইংরেজি, হিন্দি ও তামিল ভাষায় এই ছবিটি মুক্তি পায়। মুক্তির পরপরই প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।
এ ছবি নিয়ে সংবাদসংসস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ছবিতে কাজ করার আগে আমি বেশ ভয়েই ছিলাম। তবে তা দ্রুত ভালোলাগায় পরিণত হয়। ম্যাট্রিক্সের সংসারে নতুন সদস্য হিসেবে কাজ করার অভিজ্ঞতা বেশ ভালো ছিল। এই ছবির কেন্দ্রে রয়েছে শক্তিশালী নারী চরিত্র।
ছবির অ্যাকশন দৃশ্য নিয়ে জানতে চাইলে প্রিয়াঙ্কা জানান, এর আগেও বলিউডের বহু ছবিতে স্টান্ট করেছেন তিনি। তবে সতী চরিত্রের জন্য বিশেষভাবে কোনো শারীরিক প্রশিক্ষণের প্রয়োজন হয়নি।
ছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন লানা ওয়াচোস্কি। লানা পরিচালিত এ ছবিটি দ্য ম্যাট্রিক্স ফ্র্যাঞ্চাইজির চতুর্থ প্রোডাকশন। এর আগে বোন লিলির সঙ্গে ম্যাট্রিক্স ফ্র্যাঞ্চাইজির তিনটি ছবি পরিচালনা করেছিলেন লানা। একটা হলো ‘দ্য ম্যাট্রিক্স’। এটি ১৯৯৯ সালে মুক্তি পায়।
অন্য দুটি হলো ‘দ্য ম্যাট্রিক্স রিলোডেড’ ও ‘দ্য ম্যাট্রিক্স রেভোলিউশনস’। দুটি ছবিই ২০০৩ সালে মুক্তি পায়। প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও আরেক ভারতীয় অভিনেতা পুরব কোহলিকেও দ্য ম্যাট্রিক্স রিসারেকশনসে দেখা যায়।
প্রিয়াঙ্কা চোপড়া ২০০৩ সালে দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই এবং আন্দাজ দিয়ে তার কর্মজীবন শুরু করেন। একে একে সাফল্যের পর ২০১৭ সালে হলিউডে বেওয়াচে গুরুত্বপূর্ণ অংশে কাজ করে আলোচনায় আসেন।
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী





