ধর্ষকদের ফায়ারিং স্কোয়াডে দেওয়া উচিত: জেএসডি’র সভাপতি
আপডেট: ০৭:৪৬ এএম, ২৯ মে ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ধর্ষণের ঘটনা বাংলাদেশে যেন আর না ঘটে সেজন্য ধর্ষকদের প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডে দেওয়া উচিত বলে মনে করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র সভাপতি আসম আব্দুর রব।
শুক্রবার (২৯ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
আসম রব বলেন, এখন ডিজিটালের নামে ধর্ষণ হচ্ছে। বছরে ১৮ হাজার নারী নির্যাতনের ঘটনা ঘটছে। ওইদিন গারো তরুণী গণধর্ষণের শিকার হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার। স্বাধীনতার পরও এমন ঘটনা ঘটবে জানলে মুক্তিযুদ্ধে যেতাম না।
তিনি বলেন, ঘরে-বাইরে কোথাও নিরাপত্তা নেই। মানুষ যাবে কোথায়? আজকের রাজনীতি গণমুখী ও কল্যাণমুখী না হওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে। আমরা চাই মানবতন্ত্র, মানবতন্ত্র না হলে গণতন্ত্র হবে না। ধর্ষকদের প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডে দেওয়া উচিত। যাতে বাংলাদেশে আর এমন ঘটনা না ঘটে।
গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, রাষ্ট্র-সরকার-দল একাকার হয়ে গেছে। সরকারের ‘স্বৈরতন্ত্র’ আর বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বের কারণে আজকে রাষ্ট্রের এ করুণ অবস্থা।
বাগাছাস’র সভাপতি সুবিদ রুখোর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন জোতির্ময় বড়ুয়াসহ দলটির বিভিন্ন স্তরের নেতারা।
২৯.০৫.২০১৫ - হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা











