ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী তরুণী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০২ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় শাহ জামাল (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কইগাড়ীপাড়া গ্রামে ঘটনা ঘটে।পরে এ ঘটনায় ভেড়ামারা থানায় ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত শাহ জামাল উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কইগাড়ীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজের পাশাপাশি গ্রামের মসজিদে মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন।
জানা গেছে, খাওয়ানোর কথা বলে শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে শাহ জামাল ভুক্তভোগী তরুণীকে আখখেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় তরুণীর চিৎকার শুনে স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে জামালকে। পরে কৌশলে পালিয়ে যান তিনি।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, ভুক্তভোগী তরুণীর মা ধর্ষণের অভিযোগে শাহ জামালের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার পর ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য কুষ্টিয়া সদরে পাঠানো হয়েছে। শিগগিরই আসামি গ্রেপ্তার করা হবে।
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম