ধর্ষণ-নির্যাতনের অভিযোগ জানাতে খোলা হচ্ছে হটলাইন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৬ এএম, ১০ মার্চ ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
যৌন নিপীড়ন মোকাবিলায় হটলাইন চালু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
রোববার (৯ মার্চ) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এ কথা জানান। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাস্তাঘাটে যে যৌন নিপীড়ন ও হয়রানি হয়, এ ব্যাপারে প্রতিকার নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের পক্ষ থেকে দ্রুত একটি আলাদা হটলাইন দেওয়া হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি জানিয়ে দেওয়া হবে। এটি হবে টোল ফ্রি।
তিনি বলেন, হটলাইন ২৪ ঘণ্টা চালু থাকবে। অভিযোগ জানানো যাবে। এটি তদারকি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা ডেডিকেটেড সেল থাকবে।
আসিফ নজরুল আরও বলেন, একই সঙ্গে ধর্ষণের মামলাগুলো তদারক করার জন্য আইন মন্ত্রণালয়ে একটি আলাদা সেল থাকবে। যেখানে মামলাগুলো নিষ্পত্তিতে অযথা কালক্ষেপণ যেন না করা হয়, সেটি দেখা হবে।
এ সময় দিনাজপুরের শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলামের জামিন আপিল বিভাগে বাতিল হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, অনেক সময় প্রত্যাশামাফিক আমরা কাজ করতে পারি না। সেটা নিয়ে যন্ত্রণা থাকে, আত্মদহন থাকে।
আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশে এখন যে নারীর প্রতি সহিংসতা হচ্ছে, নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে- এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এই সরকারের পুরো প্রশাসন এসব মামলায় সুবিচার নিশ্চিত ও সব ধরনের যৌন হয়রানি বন্ধের সব প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে বদ্ধপরিকর।
মাগুরার ঘটনায় কত দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করবেন, ইতোমধ্যে একটা দাবি উঠেছে ২৪ ঘণ্টার মধ্যে বিচার করতে হবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা যত দ্রুত সম্ভব করবো। ২৪ ঘণ্টার মধ্যে বিষয়টা হলো, অনেক সময় দ্রুত বিচার করতে গিয়ে অনেক ক্ষেত্রে অবিচারও হতে পারে। এজন্য আমরা অর্ধেক সময় কমানোর লক্ষ্য রেখেছি। কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে মাগুরার বিষয়ে সবাই মিলে কাজ করলে তারও অনেক আগে কাজ শেষ করতে পারবো।
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ











