ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৪:০২:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

ধর্ষণ নিয়ে মন্তব্য, তোপের মুখে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৪ পিএম, ৩১ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ইতালিতে ধর্ষণ নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়ায় মেলোনির সঙ্গী ও সাংবাদিক অ্যান্দ্রিয়া জিয়ামব্রুনো। এক টিভি অনুষ্ঠানে তিনি বলেন, ‘নারী মাতাল না হলে ধর্ষণের ঘটনা কমতো।’ এর পর থেকেই তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে অংশ নেন অ্যান্দ্রিয়া। সেখানে এক প্রশ্নের জবাবে বলেন, যদি মাতাল অবস্থায়  নাচতে থাকেন এবং জ্ঞান হারিয়ে ফেলেন, তবে আপনার ধর্ষণের শিকার হওয়ার সম্ভাবনা বেশি।

এই মন্তব্যের পরই দেশটিতে সমলোচনার ঝড় ওঠে। সবাই অভিযোগ করতে থাকেন ‘ভিক্টিম ব্লেমিং’ করেছেন অ্যান্দ্রিয়া। বিরোধী দল প্রধানমন্ত্রীর সঙ্গীকে এই মন্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।

অ্যান্দ্রিয়া বলেন, ‘‘মাতাল অবস্থায় যদি আপনার জ্ঞান না হারায়, তাহলে অনেক বিপদ থেকে রক্ষা পাবেন আপনি। তখন হয়তো কোনো ‘নেকড়ে’র খপ্পরে পড়তে হবে না আপনাকে।’’

প্রধানমন্ত্রী ম্যালোনি ও অ্যান্দ্রিয়ার সম্পর্ক প্রকাশ্য। তাদের সাত বছরের এক মেয়ে আছে। সাক্ষাৎকারে আন্দ্রিয়া বলেন, ‘ধর্ষণ এড়াতে হলে আপনাকে অচেতন হওয়া চলবে না। সচেতন থাকুন।’

অনুষ্ঠানে উপস্থাপক ও আন্দ্রিয়া দুজনই একমত পোষণ করেন এবং ধর্ষকদের নেকড়ের সঙ্গে তুলনা করেন। তবে তাদের মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে।

বিরোধী দলীয় সিনেটর সেসিলা ডিএলিয়া বলেন, ‘তারা নারীর ওপর দোষ দিচ্ছে। একা বাইরে যাবেন না, অন্ধকারে যাবেন না, উসকানিমূলক পোশাক পড়বেন না। এসব মন্তব্য মেনে নেওয়া যায় না।’

তিনি আরও বলেন, ‘একটি মেয়ে বেশি মদ্যপান করলে তার মাথাব্যাথা হতে পারে। ধর্ষণ নয়।’ এই মন্তব্য থেকে অ্যান্দ্রিয়াকে সরে আসার আহ্বান জানান এই সিনেটর।