ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ০:৩৬:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

ধানমন্ডিতে ভিকারুননিসার শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২২ পিএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখা বন্ধ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভিকারুননিসার ধানমন্ডি শাখা থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রীরা। এরপর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সামনের মোড় অবরোধ করে তারা।

শিক্ষার্থীদের দাবি, রাজধানীর ধানমন্ডি ক্যাম্পাস ধানমন্ডিতেই রাখতে হবে। তৈরি করতে হবে স্থায়ী ক্যাম্পাস।

এর আগে সকাল থেকে ধানমন্ডি ক্যাম্পাসের সামনে অবস্থান নেয় ছাত্রী ও অভিভাবকরা। তাদের দাবি, কোনো প্রকার নোটিশ ছাড়াই ক্যাম্পাস বন্ধ করার পাঁয়তারা করছে ভিকারুননিসা স্কুল কর্তৃপক্ষ। এতে হুমকির মুখে পড়ছে ১ হাজার ৯০০ শিক্ষার্থীর শিক্ষাজীবন।

সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।