ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইদালিয়া’
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১১ এএম, ৩০ আগস্ট ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইদালিয়া’। শক্তিবৃদ্ধির কারণে গ্রীষ্মমণ্ডলীয় এই ঝড়টি এই মুহূর্তে হ্যারিকেনে পরিণত হয়েছে। এটি এখন ক্যাটাগরি-৩ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। দেশটির জাতীয় হ্যারিকেন সেন্টার এনএইচসি এ তথ্য জানিয়েছে। খবর এনবিসি নিউজের।
মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে শক্তি বাড়িয়ে ক্রমেই রাজ্যটির টম্পা অঞ্চলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়টি। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ইডালিয়া ক্যাটাগরি-৩ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বুধবার দিনের শেষভাগে আঘাত হানতে পারে।
যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন সেন্টার এনএইচসি জানিয়েছে, ফ্লোরিডায় তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় ইদালিয়া। স্থানীয় সময় বুধবার (৩০ আগস্ট) সকালের দিকে সর্বাধিক ১২৫ কিলোমিটার গতিবেগে এটি আছড়ে পড়তে পারে ফ্লোরিডা উপকূলবর্তী এলাকায়।
ক্ষয়ক্ষতি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ফ্লোরিডা রাজ্যের ৬৭ কাউন্টির মধ্যে ৪৭টি কাউন্টিতেই জরুরি অবস্থা জারি করা হয়েছে। উপকূল সংলগ্ন এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। ইদালিয়া মোকাবিলায় ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস ন্যাশানাল গার্ডদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই পরিস্থিতিকে এমার্জেন্সি ঘোষণা করেছেন।
ঘূর্ণিঝড়ের কারণে এরইমধ্যে তাম্পা ইন্টারন্যাশালান বিমানবন্দর এবং সেন্ট পিট -ক্লিয়ারওয়াটার ইন্টারন্যাশানাল বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে৷
উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমাঞ্চল, মধ্য ও পূর্ব উত্তর প্রশান্ত মহাসাগর, ক্যারিবিয়ান সাগর এবং মেক্সিকো উপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়কে 'হারিকেন' বলা হয়। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কিউবা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে হারিকেন আঘাত করে।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড়টি গত রোববার (২৭ আগস্ট) ক্যারিবিয়ান সাগরে সৃষ্টি হয়। এ সময় এর কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৫ কিলোমিটার। এদিন আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ফ্লোরিডা পৌঁছানোর আগে এটি ক্যাটাগরি-৩-এর শক্তিশালী হারিকেনে রূপ নেবে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






