নওগাঁয় ট্রাকচাপায় মা-মেয়ে নিহত
নওগাঁ প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৪ এএম, ২০ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
প্রতীকী ছবি।
নওগাঁর পত্নীতলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত হয়েছেন। এসময় ট্রাক ভাংচুর ও ট্রাক চালককে উৎসুক জনতা মারধর করে।
সোমবার (১৯ জারুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভা বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পত্নীতলা উপজেলা আকবরপুর ইউনিয়নের উষ্ঠি গ্রামের কাউসার রহমানের স্ত্রী খাদিজা আক্তার (২৮) ও তার মেয়ে ফাতেমা জান্নাত (৯)।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যায় নজিপুর বাজার থেকে মোটরসাইকেলে করে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন কাউসার রহমান। পথে মোটরসাইকেলটি পৌর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এসময় সাপাহার থেকে নজিপুর অভিমুখী কাঠ বোঝাই একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মা ও মেয়ের মৃত্যু হয়।
পত্নীতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।
এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ ও চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে পত্নীতলা থানায় একটি মামলা দায়ের হয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











