ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ৮:৩৬:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

নওগাঁয় ট্রাকচাপায় অটোরিকশার ৫ শিক্ষক নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৯ এএম, ২৪ জুন ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার এলাকার বাবতলি মোড়ে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ জন শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুন) ভোরে এ ঘটনা ঘটে। নিহত এবং আহতদের পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।।

স্থানীয়রা জানান, জেলার নিয়ামতপুর উপজেলা থেকে অটোরিকশাযোগে নওগাঁ টিচার্চ ট্রেনিং সেন্টারে আসছিলেন কয়েকজন শিক্ষক। পথে নওগাঁ থেকে একটি ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলে তিন শিক্ষক মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জন মারা গেছেন। আহত হয়েছেন কয়েকজন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ করছেন।

নওগাঁ সদর থানার ওসি রাজিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।