নওগাঁয় প্রাইভেটকার খাদে পড়ে নবদম্পতির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৬ পিএম, ১৩ আগস্ট ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
নওগাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে শিমুল হোসেন (২৮) ও জিনিয়া খাতুন (২৪) নামে নব দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ১টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ের ভামপুর খোর্দ্দনারায়নপুর লাটাহার ব্রীজে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে শিমুল জেলার মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের কুলিহার গ্রামের ইট ব্যাবসায়ী মো. আব্দুল খালেকের ছেলে ও জিনিয়া খাতুন শিমুলের স্ত্রী।
মহাদেবপুর থানার অফিসার্স ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ জানান, মাত্র কয়েকদিন আগে তারা বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছেন। ওইদিন দুপুরে তারা নিজস্ব প্রাইভেটকার যোগে শিমুল নিজে গাড়ি চালিয়ে স্ত্রীকে সাথে নিয়ে গ্রামের বাড়ি থেকে নওগাঁ শহরের দিকে আসছিলেন। ঘটনাস্থলে হঠাৎ করে সেখানে নির্মাণাধীন সাইলোতে মাটি ভরাটের কাজে নিয়োজিত একটি মাটি বোঝাই ট্রাক ওই কারের সামনে রাস্তায় উঠে পড়ে। ওই ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রেলিং ভেঙ্গে রাস্তার পূর্ব পার্শ্বের গভীর খাদে পড়ে পানিতে নিমজ্জিত হয়ে প্রাইভেট কারটি।
এসময় স্থানীয় লোকজন এবং নওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে গাড়ির গ্লাস ভেঙ্গে গুরুত্বর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নওগাঁ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার প্রায় আধাঘন্টা পর নওগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে পানিতে নিমজ্জিত প্রাইভেটকারটি উদ্ধার করে।
মহাদেবপুর থানার অফিসার্স ইনচার্জ আরও জানান, পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ না করাই এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পিতার নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এদিকে পরিবারের পক্ষ থেকে বলা হয়। মাত্র কিছুদিন আগে শিমুল জিনিয়ার বিয়ে হয়। জিনিয়া ৩ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। এদিকে এর আগে গত ২৪ জুন একই এলাকায় মাটি বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজির ৫ যাত্রী নিহত হয়। এরই মধ্যে চারজনেই ছিলেন শিক্ষক।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো




