ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২২:০৯:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

নজরুল পৌত্রী অনিন্দিতা কাজীর সম্মাননা আগামীকাল

আপডেট: ০৩:২৮ পিএম, ১৩ জুন ২০১৫ শনিবার

2015-06-13_21_941848স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : নজরুল গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে নজরুল-প্রমীলার কলকাতা নিবাসী পৌত্রী সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনিন্দিতা কাজীকে আগামীকাল রোববার বিকেল সাড়ে ৫টায় ঢাকা বিশ^বিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে সম্মাননা প্রদান করা হবে। অনিন্দিতা কাজী নজরুলের সংগীত নিয়ে বক্তব্য রাখবেন ও সংগীত পরিবেশন করবেন। ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। স্বাগত বক্তব্য রাখবেন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. সৌমিত্র শেখর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।   ১৩.০৬.২০১৫