নতুন করে করোনায় আক্রান্ত-মৃত্যু নেই ইরানে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১২ পিএম, ২৩ মার্চ ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
ইরানে একরকম তাণ্ডব চালিয়েছে করোনা ভাইরাস। প্রথম থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছিল আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৬৩৮ জন। অপরদিকে মারা গেছে ১ হাজার ৬৮৫ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭ হাজার ৯১৩ জন। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে করোনায় নতুন করে কোনো আক্রান্ত বা মৃত্যুর খবর পাওয়া যায়নি। এই ঘটনাকে ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে।
প্রথমদিকে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকহারে বাড়ছিল। বিভিন্ন দেশ থেকে ইরানে গিয়েছেন এমন নাগরিকরাও করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় ৬ষ্ঠ অবস্থানে রয়েছে ইরান। তবে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র ইরানকে সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের এই সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ে। বর্তমানে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা চীনে এবং মৃত্যু হয়েছে ইতালিতে। চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৯৩ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ২৭০ জনের। দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৩৯ এবং নতুন করে মারা গেছে ৯ জন। অপরদিকে ইতালিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ১৩৮ এবং মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৭৬ জনের।
এরপরেই সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৬০ এবং মারা গেছে ৪৫৭ জন। এছাড়া স্পেনে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৯০৯ এবং মারা গেছে ১ হাজার ৮১৩ জন।
-জেডসি
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
- কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি











